খেলাধুলা ডেস্ক
১৫ অগাস্ট ২০২৪, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হচ্ছেন পচেত্তিনো

কোপা আমেরিকার গ্রুপ পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র বাদ পড়লে বরখাস্ত হন কোচ গ্রেগ বারহাল্টার। জুলাইয়ের পর থেকেই তাই যুক্তরাষ্ট্রের প্রধান কোচের পদ খালি ছিল। সেই খালি পদ এবার পূরণ করতে যাচ্ছেন মরিসিও পচেত্তিনো। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন পচেত্তিনো।

 

কোচ হওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও ইএসপিএন। আগামী ৭ সেপ্টেম্বর কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে তার যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু হতে পারে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই যেহেতু আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কমপক্ষে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করবেন পচেত্তিনো।

ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় যুক্তরাষ্ট্র চাইবে দীর্ঘ সময়ের জন্য আর্জেন্টাইন কোচকে পেতে।

 

জানা গেছে, গত মে মাস থেকে পচেত্তিনো অবসর সময় কাটাচ্ছেন। চেলসির সঙ্গে ২ বছরের চুক্তি করে সর্বশেষ মৌসুমে আশানুরুপ সাফল্য না পাওয়ায় উভয় পক্ষ সমঝোতার মাধ্যেমে সম্পর্কের ইতি টেনেছেন। চেলসির হয়ে দায়িত্ব নেওয়ার আগে আরো বেশকিছ বড় দলের ডাগআউট সামলিয়েছেন ৫২ বছর বয়সী এই কোচ। তবে টটেনহামের ৫ বছর ছাড়া আর কোথাও নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে পারেননি তিনি। তার ক্যারিয়ারে বড় অর্জন বলতে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন টটেনহামকে। ২০০৯ সালে এস্প্যানিওলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে সাউদাম্পটন ও পিএসজিরও কোচের দায়িত্ব পালন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০