খেলাধুলা ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে এবার বার্সায় ফিরছেন অনেক কিংবদন্তি!

লিওনেল মেসিসহ বার্সেলোনায় ফিরছেন স্প্যানিশ জায়ান্টদের আরও অনেক কিংবদন্তি। আগামী ২৯ নভেম্বর ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বার্সা। এটি উদযাপন করতে বড় ধরনের প্রস্তুতি শুরু করেছে বার্সা। সে অনুষ্ঠানে যোগ দেবে মেসিসহ ক্লাবটির অনেক কিংবদন্তি।

 

ফুটবল ক্লাব বার্সেলোনার (এফসিবি ওয়ার্ল্ড) মিগুয়েল রিকো তার এক প্রতিবেদনে বলছে- ক্লাব এমন মাইলফলক উদ্যাপনের প্রস্তুতি শুরু করেছে। মেসিসহ আরও বেশ কয়েকজন কিংবদন্তিকে জড়ো করার চেষ্টা করা হচ্ছে। মেসি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। ব্যক্তিগত বা অন্য কারণে কেউ যদি উপস্থিত হতে না পারেন, সে ক্ষেত্রে তাদের ভিডিও বার্তা প্রচার করা হবে অনুষ্ঠানের দিন।

 

বার্সেলোনার পরিকল্পনা কী?

 

প্রাথমিকভাবে বিশেষ এ অনুষ্ঠানটি আইকনিক ন্যু ক্যাম্পে করার ইচ্ছে ছিল বার্সা কর্তৃপক্ষের। পুনর্নির্মাণ শেষ হওয়ার পর প্রথম ম্যাচের দিন এ বিশেষ অনুষ্ঠানটি করার কথা ছিল। তবে কয়েক মাস আগে সে পরিকল্পনা থেকে সরে আসে বার্সা ম্যানেজমেন্ট। কারণ স্টেডিয়ামটির পুনর্নির্মাণ করা কবে নাগাদ শেষ হবে, তা এখন নির্ধারিত হয়নি। এরপরও অন্য দিকগুলো ঠিক রেখে উদ্যাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বার্সেলোনা। ক্লাবটির লক্ষ্য ক্লাব ইতিহাসের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো। অনুষ্ঠানে তাদের অবদানকে স্মরণ করা। বার্সার আইকনদের কথা ভাবলে, যে নামটি সঙ্গে সঙ্গে মনে পড়ে, তা হলো মেসি। অনুষ্ঠানে তার যোগদানকে গুরুত্ব সহকারে নিয়েছে বার্সা কর্তৃপক্ষ।

 

বিশেষ করে তার বিদায় ঘিরে যে নাটকীয় পরিস্থিতির কথা বিবেচনা করে, তাকে বাড়তি সম্মান জানাতে চায় স্প্যানিশ ক্লাবটি। বার্সাতে ফুটবল ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা ছিল মেসির। এ জন্য ক্লাবের বিপদে কমিয়ে ছিলেন নিজের বেতনও। তবে সে পরিকল্পনাগুলো ভেস্তে যায়। তবে সবকিছু ভুলে আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে ফের যোগাযোগ বাড়াতে চাইছে বার্সেলোনা। বার্সেলোনার জার্সিতে ১০ স্প্যানিশ লিগ, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৭ কোপা দেল রে, ৪ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ৩ উয়েফা সুপার কাপ এবং ৩ ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কলম্বাস ক্রুর বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ গোলের জয় পায় মেসির বর্তমান দল ইন্টার মায়ামি। সেদিন জোড়া গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। সব মিলিয়ে ক্যারিয়ারে তার ট্রফির সংখ্যা ৪৬টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০