৮ জুলাই ২০২৩, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের ওয়ারেনে দু’দিনব্যাপী বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল শুরু ২২ জুলাই

আমেরিকার মিশিগানে অন্যতম বৃহৎ কালচারাল ইভেন্ট ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’ শুরু হতে যাচ্ছে আগামী ২২ জুলাই। দু’দিনব্যাপী এই লাইভ ওপেন কনর্সাটের আয়োজন করেছে মিশিগানস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বিএএম)।

কোভিডের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর মিশিগানের বাঙালী কমিউনিটিকে উচ্ছাস আর আনন্দে ভাসাতে ১৪তম ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’-এ থাকছে লাইভ মিউজিক, নজরুল ডকু ফিল্ম, কিডস অ্যাক্টিভিটি, ওয়াটার ফাউন্টেন, স্টোর, র‌্যাফেল ড্র, খাবার এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।

লাইভ ওপেন কনর্সাটে গান গাইবেন জনপ্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ আল মুকতাদির, বাংলাদেশী সংগীতশিল্পী, ড্রামবাদক, শাস্ত্রীয় তবলাবাদক ও সংগীতশিক্ষক পান্থ কানাই, প্রবাসী মিউজিশিয়ান মুজা, বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া, হাসিব, আদনান, নাইক, তমাল, নাঈম এবং তাসফি।

সিটি স্কোয়ারে আয়োজিত এই উৎসব ২২ জুলাই শনিবার বিকাল ৫টা শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। একইভাবে পরদিন ২৩ জুলাই রোববার বিকাল ৫টায় শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে ১০টায়।

৭ থেকে ১০ হাজার দর্শক শ্রোতা এই ফেস্টিভল উপভোগ করবেন বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে ৩১৩.৭২১.৯৮৮৮ ও ৫৮৬.৬৯৬.৯৪৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও মেইল করা যাবে bamusa2010@gmail.com-এ।

এই ইভেন্টের মিডিয়া পার্টনার এটিএন নিউজ, বাংলা সংবাদ, শুভ প্রতিদিন, আইটিভি ও ইউএস বাংলা টেলিভিশন। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ‘ভিয়ার ইভেন্ট’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০