১৬ নভেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালদ্বীপকে হারিয়ে বছর শেষ করল বাংলাদেশ

বাংলাদেশ ২: ১ মালদ্বীপ ম্যাচ তখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে। স্কোরলাইন ১-১। হতাশার ড্রয়ে কি শেষ হচ্ছে বাংলাদেশের ২০২৪ সাল?না, শেষ পর্যন্ত তা হয়নি।

 

যোগ করা সাত মিনিটের তৃতীয় মিনিটে পাপন সিংয়ের গোলে এসেছে দারুণ জয়। বাঁ দিক থেকে শাহরিয়ার ইমনের সেন্টারে পাপন দারুণভাবে প্লেসিং করেন। পিছিয়ে পড়েও মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে শেষ পর্যন্ত জয়ের আনন্দেই বছর শেষ করেছেন তপু বর্মণ, শেখ মোরছালিনরা। ১৩ নভেম্বর মালদ্বীপের সঙ্গে প্রথম ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকেরা। দুই ম্যাচের সিরিজটা শেষ হলো ১–১ সমতায়। ২০২৪ সালে আট ম্যাচ খেলে বাংলাদেশ দুটিতে জিতেছে। প্রথম জয়টি এসেছে ভুটানের বিপক্ষে।

হেরেছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, ভুটান, লেবানন (২ বার) ও মালদ্বীপের কাছে। বছরে বাংলাদেশ গোল করেছে ৩টি, আজই দুটি। ভুটানের সঙ্গে শেখ মোরছালিন করেন একটি গোল, আজ দুটি গোলের প্রথমটি একটি মজিবর রহমানের (জনি)।বসুন্ধরা কিংস অ্যারেনায় এ ম্যাচ দেখতে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ দেখতে ভরে গিয়েছিল গ্যালারি।

কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ গোল খেয়ে বসেছে ২৩ মিনিটে। অধিনায়ক ও ডিফেন্ডার তপু বর্মণের ভুল পাস থেকে বল জমা পড়ে মালদ্বীপের মিডফিল্ডার ইব্রাহিম হোসেনের পায়ে। তিনি থ্রু ঠেলেন আলী ফাসিরকে। দক্ষ ফরোয়ার্ড ফাসির বাংলাদেশের দুই ডিফেন্ডারের ফাঁক গোলে বাঁ পায়ে প্লেসিংয়ে বল পাঠান জালে। ১৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপের একমাত্র গোলটিও করেছিলেন তিনি। ৪৩ মিনিটে ম্যাচে ফেরে বাংলাদেশ। দারুণ পরিকল্পনার ফসল এটি। বক্সে ফয়সাল আহমেদের কাছ থেকে বল পান মজিবর। মজিবর পাস দেন মোরছালিনকে। মোরছালিন আবার ঠেলেন মজিবরকে।

মজিবর বক্সের ওপর থেকে বাঁ পায়ে কাটব্যাক করে ডান পায়ে দারুণ শটে ১-১ করেন। মালদ্বীপের গোলকিপার হোসেইন শরিফ বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। জাতীয় দলের জার্সিতে এটি মজিবরের দ্বিতীয় গোল। প্রথম গোলটি কম্বোডিয়ার বিপক্ষে ২০২৩ সালের জুনে নমপেনে।মজিবরের গোলে প্রাণ ফেরে বাংলাদেশ শিবিরে। জয়ের আশায় জেগে ওঠে প্রবলভাবে।

বিরতির পর এগিয়ে যাওয়ার সুযোগও আসে বেশ কয়েকবার। রাকিবের দুর্দান্ত একটি শট কর্নারের বিনিময়ে আটকান মালদ্বীপের গোলকিপার। ৭৭ মিনিটে মোরছালিনের জায়গায় নামানো হয় তরুণ ফরোয়ার্ড পিয়াস আহমেদকে (নোভা)। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে এই তরুণের। ৮৪ মিনিটে ফাঁকা জাল পেয়েও গোল করতে পারেননি পিয়াস। তাঁর প্লেসিং গেছে বাইরে।শেষ পর্যন্ত পাপন সিংহের গোল বাংলাদেশে মেতেছে জয়ের উল্লাসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০