বাংলা সংবাদ ডেস্ক
৮ জুলাই ২০২৪, ১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের বিদায়ে বদলে গেল সমীকরণ, ব্যালন ডি’অরে কে এগিয়ে?

এবারের ব্যালন ডি’অর জিতবেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। গত কয়েকদিন ধরে এই গুঞ্জন বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। তবে, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পরই বদলে গেল সমীকরণ। নতুন হিসেব নিকেশে কে এগিয়ে চলুন জেনে নেওয়া যাক।

আগামী সপ্তাহে পর্দা নামছে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টের শেষবেলায় ব্যালন ডি’অরের অঙ্কটা পাল্টে যাচ্ছে, তা তো বলাই যায়। আগামী ২৮ অক্টোবর ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। আর এবার হিসেব করা হবে ২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্সকে। সেই হিসেবে চলতি মাসেই তালিকায় থাকায় ফুটবলারদের সামনে সুযোগ নিজেদের আরও এগিয়ে নেওয়ার।

কিন্তু ব্রাজিলের দলগত ব্যর্থতার কারণে দৌড়ে অনেকটা পিছিয়ে পড়তে পারেন তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়, বলে ধারণা অনেকের। কারণ আগস্টের আগে আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই দলগুলোর। যার ফলে এই দুই টুর্নামেন্টের পারফরম্যান্সের প্রভাব থাকবে ব্যাপকভাবে। অবশ্য রিয়ালের জার্সিতে ২০২৩-২৪ মৌসুমটা দুর্দান্ত কেটেছে ভিনিসিয়াসের। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৩৯ ম্যাচ। নিজে করেছেন ২৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১টি। তার বড় অর্জন রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়।

ক্লাব পর্যায়ের সাফল্যে বেশ এগিয়ে গেলেও জাতীয় দলের সঙ্গে কোপার ব্যর্থতা কিছুটা হলেও পিছিয়ে দিচ্ছে ভিনিসিয়াসকে। অবশ্য ভিনিসিয়াসের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও তার সতীর্থ জুড বেলিংহাম রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি দলকে রেখেছেন ইউরো জয়ের দৌড়ে। এরইমধ্যে সেমিতে পৌঁছে গেছে ইংলিশরা। ৪২ ম্যাচে ২৩ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট আছে ১৩টি। তাই ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে কিংবা শিরোপা জেতে, তাহলে বেশ ভালো সম্ভাবনা রয়েছে তার ব্যালন ডি’অর জেতার।

তালিকায় আছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তারকা পেছনে ফেলে দিতে পারেন ভিনিসিয়াস ও বেলিংহামকেও। কারণ তার দলও আছে ইউরোর শিরোপা দৌড়ে। যদি ফ্রান্স শিরোপা জেতে তাহলে স্বাভাবিকভাবেই এমবাপ্পের সম্ভাবনা অনেকটাই দৃঢ় হবে। গত মৌসুমে পিএসজির হয়ে লিগ জেতার পাশাপাশি খেলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও। প্যারিসের ক্লাবটিতে ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল।

এই তিন তারকা ছাড়াও দৌড়ে আছে লিওনেল মেসি, হ্যারি কেইন, ফিল ফোডেন, টনি ক্রুসদের মতো তারকারা। তবে, তাদের সবাইরই সম্ভবনা থাকছে। তাই কার হতে উঠবে ব্যালন ডি’অরের শিরোপা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১০

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১১

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৩

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৪

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৫

বসুধা : অনামিকা নেওয়াজ

১৬

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৭

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৮

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৯

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

২০