বাংলা সংবাদ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিল স্কোয়াডে নেইমারের প্রত্যাবর্তন, জায়গা হারালেন ভিনিসিয়ুস

আগামী সোমবার ঘোষণা হবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এরই মধ্যে খেলোয়াড়দের প্রাথমিক তালিকা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। সেই তালিকা নিয়ে খবর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। তাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে ভিনিসিয়ুস জুনিয়র এবার দলে থাকছেন না।

 

 

গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। যেহেতু সেপ্টেম্বরে মাত্র দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, তাই শুধু বলিভিয়ার বিপক্ষে এক ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ডাকতে চান না আনচেলত্তি। বিশ্রামেই রাখা হবে তাকে।

 

 

গ্লোবো জানায়, আনচেলত্তির প্রাথমিক দলে যারা নিশ্চিতভাবে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার মার্কোস আন্তোনিও (সাও পাওলো) ও দানিলো (বোতাফোগো) এবং ফরোয়ার্ড নেইমার (সান্তোস), কাইও হোর্হে (ক্রুজেরিও) ও রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।

 

 

এবারের দলে সবচেয়ে আলোচনায় আছেন অবশ্য নেইমার। প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। এরপর চোটের কারণে দলে ফেরা হয়নি। এবার বিশ্বকাপকে সামনে রেখে আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিলের এ তারকাকে।

 

 

আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে আনচেলত্তির অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল ও চিলি। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার এল আল্টোতে খেলবে তারা বাছাইপর্বের শেষ ম্যাচ।

 

 

১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূল লড়াইয়ের প্রস্তুতির সূচনা করবে ব্রাজিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০