বাংলা সংবাদ ডেস্ক
৭ অগাস্ট ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায়

সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম।

 

 

আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সে ব্যক্তিকে ক্ষমা করা হয় না, যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর তিনবার বলা হয়, এ দুজনকে আপস-মীমাংসা করার জন্য অবকাশ দাও। (সহিহ্ মুসলিম)

 

 

উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। (সুনানে ইবনে মাজাহ)

 

 

প্রিয় নবী (সা.) বলেন, ‘সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন—যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক—এটাই পছন্দ করি।’ (সুনানে তিরমিজি)

 

আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমিই এর প্রতিদান দেব। (সহিহ্ মুসলিম)।

 

 

নবী করিম (সা.) বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে ১০০ বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।

 

 

এ ছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখা এবং নেক আমল করার তৌফিক দান করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১০

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১১

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৩

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৪

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৫

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৬

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৭

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৮

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৯

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

২০