খেলাধুলা ডেস্ক
২১ অগাস্ট ২০২৪, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবির সভাপতি হলেন ফারুক আহমেদ

বিসিবির সভাপতি হলেন ফারুক আহমেদ। বুধবার (২১ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন জালাল ইউনুস। সোমবার (১৯ আগস্ট) তিনি পদত্যাগ করেন। বোর্ডের প্রবীন পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ছিলেন। তিনি পদত্যাগ করেননি, তার পদটি কেড়ে নেয় ক্রীড়া পরিষদ। জালাল ইউনুসের শূন্যপদেই ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হয়। সভাপতি হওয়ার পরই তিনি বাকি পরিচালকদের সঙ্গে বোর্ড মিটিং করেন। পরিচালকদের ভোটেই তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুসারে সভাপতি হতে হলে আগে বোর্ড পরিচালক হতে হয়। তারপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন। তার চেয়েও বড় কথা বোর্ড পরিচালক হওয়ার আগে প্রথমে কাউন্সিলর হতে হবে। অধিনায়ক হওয়ার সুবাদে বিসিবির কাউন্সিলরশিপ আগেই ছিল ফারুক আহমেদের। সভাপতি নির্বাচিত হয়ে ফারুক আহমেদ বলেছেন, প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই।  এটা অনেক বড় ব্যাপার। তাই সেভাবেই দেখতে হবে। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে আবার হয় নাই এসব নিয়ে অনেক প্রশ্ন আছে। তিনি আরও বলেন, আমার প্রথম দায়িত্ব ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা মাথায় রাখলে কাজগুলো অনেক সহজ হবে। আমরা যেন অন্যদিকে ডাইভার্ট হয়ে না যাই। আমরা দেশের ক্রিকেটকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।

 

উল্লেখ্য, জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ দুই দফা বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ২০০৫ থেকে ২০০৭ সালে প্রধান নির্বাচক পদে দায়িত্ব পালনকালে অনূর্ধ্ব-১৯ দল থেকে মুশফিক, সাকিব, তামিমকে জাতীয় দলে নিয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা এই তিন ক্রিকেটারের সার্ভিস এখনও পাচ্ছে বাংলাদেশ দল। দ্বিতীয় দফায় প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ২০১৪ সালে। তার নির্বাচনে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে সেরা সাফল্য, খেলেছিল কোয়ার্টার ফাইনাল। এরপর দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ এবং দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মূলার তীব্র বিরোধিতা করে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এবার সভাপতি হয়ে ফিরলেন আরও ক্ষমতা নিয়ে। হয়তো তার নেতৃত্বেই বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০