২৫ জুলাই ২০২৩, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজার স্ট্রাইকার্স’র শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো বিডি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টের

পর্দা নামলো বাংলাদেশি-আমেরিকান ক্রিকেটারদের অংশগ্রহণে বিডি কমিনিউনিটি ক্রিকেট টুর্নামেন্টের। ‘বিয়ানীবাজার স্ট্রাইকার্স’-এর শিরোপা জয়ের মধ্য দিয়ে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে গত ৪ জুলাই।

ফাইনালে ‘গোলাপগঞ্জ গানার্সকে’ ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ‘বিয়ানীবাজার স্ট্রাইকার্স’।

প্রথমে ব্যাট করতে নেমে গোলাপগঞ্জ গানার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে তৌকির খান ৩৯ বল খেলে সর্বোচ্চ ৫৫ রান করেন। জবাবে বিয়ানীবাজার স্ট্রাইকার্স ১ উইকেট হারিয়ে ১৬ দশমিক ১ ওভারেই ১৭২ রান করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ওয়াহিদুর রহমান ৪০ বল খেলে ৭৮ রান এবং তৌহিদুল ইসলাম ৫২ বল খেলে ৭৭ রান করেন।

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন চ্যাম্পিয়ন দলের তৌহিদুল ইসলাম। সেরা ব্যাটার গোলাপগঞ্জ গানার্সের আলী সামাদ, সেরা বোলার পাওয়ার রেঞ্জার্সের এমডি আলী এবং সেরা ফিল্ডার হয়েছেন বিয়ানীবাজার স্ট্রাইকার্সের শাহান খান।

মিশিগানের ডেট্রয়েট সিটির লাস্কি রিক্রিয়েশন সেন্টারের ক্রিকেট মাঠে গত ৩০ জুন শুরু হয়েছিলো টুর্নামেন্টের ৭ম এই আসর। ৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টটি হয়ে উঠেছে ক্রীড়ামোদির জন্য বিনোদনের এক অনন্য মাধ্যম। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ছিলো ডেট্রয়েট ওয়ারিয়র্স, পাওয়ার রেঞ্জার্স, এ বি হোম কেয়ার, সুলতানস অব সিলেট, বিয়ানীবাজার স্ট্রাইকার্স ও গোলাপগঞ্জ গানার্স ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রেসিডেন্ট তায়েফুর রহমান, কোড অব কন্ডাক্ট তানিম আহমেদ, ট্রেজারার রসি মীর, মোশারফ চৌধুরী লিটু ও ক্রীড়া সংগঠক সায়েল হুদা।

বিডি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আরিফুল হক, ফরহাদ রেজা, সৈয়দ রাসেল, তানভীর হায়দার, মুক্তার আলী ও সোহরাওয়ার্দী শুভ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১০

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১১

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৩

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৪

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৫

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৬

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৭

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৮

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৯

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

২০