১৪ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশ সফরে স্ত্রীদের সঙ্গী করতে পারবেন না কোহলিরা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের কাছে নাকানি চুবানি এবং সবশেষ অস্ট্রেলিয়ায় ভূপাতিত ভারত। সব মিলিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি তো গেছেই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হাতছাড়া হয়েছে। রোহিত শর্মাদের এত বড় ব্যর্থতা সহজেই মানতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাই ঢেলে সাজাচ্ছে নিয়ম।

 

রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ড এবার কড়া পথেই পা বাড়াচ্ছে। আপাতত তিনটি দিকে বিসিসিআইয়ের নজর— কোহলিদের আলাদা করে গাড়ি ব্যবহার থামানো, সফরে স্ত্রীদের লম্বা সময়ের জন্য রেখে দেওয়া এবং ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করানো। কোচরাও ছাড় পাচ্ছেন না। এখন থেকে কোনো কোচের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না। এই ব্যাপারগুলোতে কড়া ভূমিকা রাখতে যাচ্ছে বিসিসিআই। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবর, ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি খোঁয়ানোর পরই ভুত চেপে বসেছে বোর্ডের মাথায়। তারা সবার আগেই কমাতে চাইছে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রীদের থাকার সময়। কোনো ক্রিকেটার তার স্ত্রী-সন্তানকে আসন্ন সফরগুলোতে ১৪ দিনের বেশি কাছে রাখতে পারবেন না। জাতীয় দলের খেলা না থাকলে অবশ্যই তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

 

ভারতের বর্তমান অধিনায়ক রোহিতকে দিয়েই শুরু হচ্ছে এই চর্চা। আজ থেকে মুম্বাইয়ে রঞ্জি ট্রফি খেলবেন রোহিত। দেশে কিংবা দেশের বাইরে এখন থেকে কোনো ক্রিকেটার নিজস্ব বাহন ব্যবহার করতে পারবেন না। কোহলি হোক, রোহিত কিংবা হালের শুভমন গিল— সবাইকে একসঙ্গে টিম বাসে করে ভ্রমণ করতে হবে। টানা ব্যর্থতার কারণে কোচদের নিয়েও থাকছে নতুন আইন। এখন থেকে কোনো সহকারী কোচ একই পদে তিন বছরের বেশি সময়ের চুক্তি করতে পারবেন না। সেক্ষেত্রে অভিষেক নায়ার, মরনি মর্কেল এবং রায়ান টেন দুশখতদের আগেভাগেই চাকরি খুঁজতে পারে। এই নিয়মের বাইরে থাকবেন না প্রধান কোচ গৌতম গম্ভীরও। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এসব সিদ্ধান্তের কয়েকটি খুব দ্রুতই কার্যকর করতে পারে ভারতের ক্রিকেট বোর্ড।

 

সুত্রঃ আরআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০