বাংলা সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ফাহমিদা খাতুন ও রাশেদ আল তিতুমীর

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন রাশেদ আল মাহমুদ তিতুমীর ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

 

আওয়ামী সরকারের পতনের পর পৃথক দুই আদেশে তিন বছরের জন্য পরিচালক হিসেবে তাঁদের নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ফাহমিদা খাতুনের নিয়োগের আদেশ জারি হয় আজ বৃহস্পতিবার। আর রাশেদ আল তিতুমীরের নিয়োগ আদেশ জারি হয় বেশ কয়েক দিন আগে।

 

আগে পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা। তাঁকে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর স্থলে নিয়োগ দেওয়া হয় রাশেদ আল মাহমুদ তিতুমীরকে। এ ছাড়া আরেকটি শূন্য পদে ফাহমিদা খাতুনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে দীর্ঘদিন পর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে আর্থিক খাতের গবেষকদের স্থান হলো। এত দিন পর্ষদের পরিচালক ছিলেন সরকারি আমলা ও আওয়ামী সরকারপন্থী ব্যক্তিরা। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর যোগ দেওয়ার পর ব্যাংক খাত সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় পর্ষদেও নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

১

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

২

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৩

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৪

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৫

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৬

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৭

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৮

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৯

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১০

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

২০