৩০ ডিসেম্বর ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

   পেলের প্রতি মেসি-রোনালদো-এমবাপ্পেদের শ্রদ্ধা

 

 

ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় পেলের প্রতি এ শ্রদ্ধা জানান তারা। মেসি তার ইনস্টাগ্রামে পেলের ছবির সঙ্গে তার নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। বিশ্বকাপ জয়ের পর এ মেসিকেই ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন আরান্তেস দো নাসিমেন্তো পরিবারের প্রতি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি সবসময় থাকবেন। শান্তিতে ঘুমান রাজা।’

এই দিকে এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি আমাদের ছেড়ে যাবে না। নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপ্পেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে এক প্রতিবেদনে পেলের মৃত্যুর খবর জানায় আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

৮২ বছর বয়সে মারা গেছেন ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। পরে তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও জানানো হয় এ খবর।

ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। তিনি ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তার একুশ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১০

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

১২

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

১৩

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

১৫

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

১৬

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

১৭

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

১৮

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

১৯

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

২০