বাংলা সংবাদ ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘পাকিস্তান সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে’

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকায় একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন টাইগার কাপ্তান।

তিনি বলেন, ‘এটা (পাকিস্তান সিরিজ) অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে, তারা খুবই ভালো দল। তবে আমার মনে হয় এই ফরম্যাটে আমাদেরও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছেন। মুশফিক (ভাই), মমিনুলসহ (ভাই) আরও বেশ কয়েকজন। আমরা যদি আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে শক্তি অনুযায়ী খেলতে পারি, সিরিজটা অবশ্যই ভালো হবে।’

শান্ত যোগ করেন, ‘অবশ্যই এটা শুধু কোনো সিরিজ বা টুর্নামেন্ট ভালো অথবা খারাপ খেলার ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে ভালো হলেও ওটা নিয়ে খুব বেশি চিন্তা করে যে..। আমার মনে হয় বর্তমানে থাকাটাই খুব গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে। আমাদের ভিন্ন একটা ফরম্যাটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবে।’

আগামী ২১ আগস্ট প্রথম এবং ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময়ও পাচ্ছে পুরো দল। তাই পাকিস্তানের মাটিকে টেস্ট সিরিজটা টাইগারদের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।

টাইগার দলপতির মতে, ‘যারা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিল না, যারা আসবে তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সিরিজের জন্য। অবশ্যই সামনে সিরিজটা আবার নতুন করে শুরু করা। আমরা লাস্ট শ্রীলঙ্কার সাথে শেষ করেছিলাম অনেক দিন পর আবার একটা টেস্ট সিরিজ সামনে। এই সিরিজের আগে সবাই মোটামুটি একটা সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য সুতরাং আশা করছি ভালো কিছু হবে।’ আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০