৩ অগাস্ট ২০২৫, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডস সিরিজ নিয়ে যা জানাল বিসিবি

এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা না হলেও, সিরিজের ভেন্যু নির্ধারণ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

 

 

এই সিরিজ ঘিরে সিলেটেই হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করে ফাহিম বলেন, ‘৬ আগস্ট ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, প্রথমে ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর ১১ থেকে ১৩ তারিখের মধ্যে কোচরা আসা শুরু করবেন। কোচরা আসার পর স্কিল ট্রেনিং শুরু হবে। এরপর ক্যাম্পটি সিলেটে সরিয়ে নেওয়া হবে এবং সেখানেই সিরিজটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’ সিরিজ ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ফাহিম বলেন, ‘আমরা তো আবুধাবির মতো উইকেট এখানে তৈরি করতে পারব না। তবে আমাদের এখানে সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট সম্ভবত সিলেটেই। টি-টোয়েন্টি ক্রিকেটে রানবান্ধব উইকেট দরকার, আর সিলেট সেটা দিতে পারে।’

 

 

 

উইকেটের মান নিয়েও বিসিবি কর্তৃপক্ষ বেশ মনোযোগী। ফাহিম জানিয়েছেন, তারা এমন পিচ তৈরি করতে চান যেখানে অন্তত ১৭০-১৮০ রান করা সম্ভব হয়। ‘আমি ৩-৪ দিন আগে সিলেটে গিয়েছিলাম। উইকেট দেখে মনে হয়েছে, ভালো ব্যাটিং ট্র্যাক বানানো সম্ভব। আমাদের হাতে এখনো কিছুদিন সময় আছে। এমন উইকেট চাই না, যেখানে ১৩০-১৪০ করতেও কষ্ট হবে। বরং ১৭০-১৮০, এমনকি সম্ভব হলে ২০০ রানের উইকেটই লক্ষ্য আমাদের।’

 

 

 

আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে নিজেদের ব্যাটিং-দক্ষতা যাচাই ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চায় টিম ম্যানেজমেন্ট। সিলেটের উইকেট ও আবহাওয়া তাই প্রস্তুতির জন্য আদর্শ বলেই মনে করছে বিসিবি। সুতরাং এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরও একবার ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা- এবার প্রতিপক্ষ ডাচরা, আর মঞ্চ সিলেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০