২৫ নভেম্বর ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিলামে অবিক্রিত মোস্তাফিজুর-রিশাদ

আইপিএলের মেগা নিলামে প্রথম দিন নাম উঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মেগা নিলাম শুরু হলেও বাংলাদেশি ক্রিকেটারদের নাম প্রথমে উঠে সন্ধ্যা ৭টার পর। এখন পর্যন্ত উঠেছে দুই বাংলাদেশির নাম। দুজনের কাউকে নিতেই আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিত থাকলেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

 

বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম ছিল এবার আইপিএল নিলামে। সবার আগে নিলামে উঠেছিল মোস্তাফিজের নাম। তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজ অবিক্রিত থাকলেন। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

এবারই প্রথম এমন ঘটনা ঘটল মোস্তাফিজের সঙ্গে। প্রথমবার নিলামে উঠেছিল তার নাম ২০১৬ সালে। সেবার তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম আসরেই তিনি হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। দলকেও জিতিয়েছিলেন শিরোপা।তারপর তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। মাঝে করোনাকালে ২০২০ মৌসুমে তিনি খেলতে যাননি। কারণ ঐ সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। যদিও পরে সিরিজটি বাতিল হয়ে যায়। সব মিলিয়ে ৫৭ ম্যাচে ২৮.৮৯ গড়ে ৬১ উইকেট পেয়েছেন মোস্তাফিজ ৪টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে।

 

এছাড়া দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস রিশাদকে কিনলেও আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তাঁর ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০