১২ জুন ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাপোলিতে যোগ দিলেন ডি ব্রুইনি

বয়স ৩৩। খুব যে বেশি তা নয়। ফর্মও পড়েনি। তবু সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার এবং ম্যানসিটির উত্থানের অন্যতম নায়ক কেভিন ডি ব্রুইনিকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। দলটির সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কেবল ইনজুরি প্রবণতার কারণে চুক্তি নবায়ন করেনি সিটিজেনরা।

 

 

ফ্রি এজেন্টে ওই কেভিন ডি ব্রুইনি ইতালির লিগ চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিয়েছেন। অ্যান্তোনি কন্তের দলের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। গতকাল চুক্তিপত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর করেছে দুই পক্ষ। বৃহস্পতিবার ব্রুইনি মেডিকেল সম্পন্ন করার জন্য নেপলসে উড়ে যান। এরপর নাপোলি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বেলজিয়াম তারকা ডি ব্রুইনির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। লিখেছে, ‘কেভিন নাপোলির একজন হতে পেরে গর্বিত।’ নাপোলি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। দলে অভিজ্ঞতা যোগ করতে ডি ব্রুইনিকে প্রধান লক্ষ্য ধরেছিল ক্লাবটি।

 

 

ডি ব্রুইনি ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি তাকে দলে নিতে চেয়েছিল। এছাড়া সৌদি প্রো লিগ থেকে আকর্ষণীয় প্রস্তাব ছিল তার হাতে। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাও চোখ রাখছিল তার ওপর। তবে ডি ব্রুইনি শেষ পর্যন্ত নাপোলির ডাকে সাড়া দিয়েছেন।

 

তার ইউরোপে থেকে যাওয়ার অন্যতম কারণ সেরা ছন্দে থেকে বেলজিয়ামের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা। নাপোলিও অবশ্য প্রিমিয়ার লিগের ফুটবলার নিয়ে দারুণ একটা প্রজেক্ট দাঁড় করিয়েছে। ম্যানইউ-এর বাতিল স্কট ম্যাকটমিনে, সাবেক চেলসি, ম্যানইউ’র বেলজিয়াম স্ট্রাইকার লুকাকু আছেন সেখানে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০