খেলাধুলা ডেস্ক
৭ অগাস্ট ২০২৪, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবম বিশ্বরেকর্ড! অলিম্পিক্সে পুরুষদের পোল ভল্টে সোনা জয় সুইডেনের ডুপ্ল্যান্টিসের

সার্গেই বুবকা, এলিনা ইসিনবায়েভাদের কথা মনে করিয়ে দিলেন মন্ডো ডুপ্ল্যান্টিস। সুইডেনের পোল ভল্টার প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন নিজেরই রেকর্ড ভেঙে। এই নিয়ে ৯বার বিশ্বরেকর্ড গড়লেন ডুপল্যান্টিস। প্রতিবারই নিজের রেকর্ড ভেঙেছেন সুইডিস অ্যাথেলিট।

 

টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও পুরুষদের পোল ভল্টের সোনা সুইডেনে নিয়ে গেলেন ডুপ্ল্যান্টিস। ৬.২৫ মিটার উচ্চতা অতিক্রম করেছেন তিনি। পুরুষদের পোল ভল্টে পদক জিততে হলে এখন ৬ মিটার উচ্চতা অতিক্রম করতে হয়। ৬ মিটারের বাধা টপকাতে পারলেই পদক নিশ্চিত বলে মনে করা হয়। কিন্তু প্রতিযোগিতায় ডুপ্ল্যান্টিস থাকলে সেই উচ্চতা বৃদ্ধি পাবেই। সকলে শেষ করার পর শুরু করেন তিনি। প্রথম প্রচেষ্টাতেই ডুপ্ল্যান্টিস নিজের জন্য যে উচ্চতা স্থির করেন, তা টপকানোর চেষ্টাই করেন না বাকিরা। নিয়ম অনুযায়ী, যে প্রতিযোগী যত বেশি উচ্চতা বেছে নেন, তিনি তত পরে সুযোগ পান। সেই হিসাবে সব প্রতিযোগিতাতেই সবার শেষে শুরু করেন ডুপ্ল্যান্টিস।

 

প্যারিসে ব্যতিক্রম হলো না। নতুন বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন ডুপ্ল্যান্টিস। দ্বিতীয় হয়ে রুপো পেয়েছেন আমেরিকার স্যাম কেন্দ্রিকস। তিনি ৫.৯৫ মিটার উচ্চতা অতিক্রম করে রুপা পেয়েছেন। অর্থাৎ সোনা এবং রুপা জয়ীর মধ্যে উচ্চতার পার্থক্য ০.৩০ মিটার। ব্রোঞ্জ পেয়েছেন গ্রিসের এমানুউইল কারালিস। তিনি ৫.৯০ মিটার উচ্চতা টপকেছেন। অলিম্পিক্সের ফলে আরও এক বার প্রমাণ হয়ে গিয়েছে অন্য পোল ভল্টারদের সঙ্গে ডুপ্ল্যান্টিসের পার্থক্য।

 

অলিম্পিক্সের দু’টি সোনা ছাড়াও ডুপ্ল্যান্টিসের ঝুলিতে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নশিপের দু’টি সোনা, বিশ্ব ইন্ডোর গেমসের দু’টি সোনা, ডায়মন্ড লিগের তিনটি সোনা, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের তিনটি সোনা। ডুপ্ল্যান্টিস প্রতিযোগিতায় থাকা মানেই সোনা তার। বাকিরা লড়াই করেন রুপো এবং ব্রোঞ্জের জন্য। ২০২০ সাল থেকে বিশ্বরেকর্ড গড়তে শুরু করেছেন তিনি। প্রথমবার বিশ্বরেকর্ড গড়েছিলেন ৬.১৭ মিটারের উচ্চতা অতিক্রম করে। তা বৃদ্ধি পেতে পেতে এখন ৬.২৫ মিটার। পরিসংখ্যান বলছে বছরে দু’তিন বার নতুন বিশ্বরেকর্ডের জন্য চেষ্টা করেন ডুপ্ল্যান্টিস। হয়তো এই রেকর্ডও ভেঙে দেবেন ভবিষ্যতে। যেমন নিজেদের রেকর্ড বার বার ভাঙতেন দুই প্রাক্তন পোল ভল্টার বুবকা এবং ইসিনবায়েভা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০