নিউজ ডেস্ক
৬ অগাস্ট ২০২৪, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের নতুন আইজিপি হলেন মো. ময়নুল ইসলাম

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সঙ্গে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়নুল ইসলামকে আইজিপি হিসেবে নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী আইজিপি পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

 

এর আগে গত ৫ জুলাই আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপির দায়িত্ব নেন তিনি। চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী ২০২৩ সালের ১১ জানুয়ারি তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। পরে আরও এক বছর মেয়াদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

 

গতকাল আইজিপি পদ থেকে অব্যাহতির আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনায় আক্রমণ না চালাতে সবার প্রতি অনুরোধ জানিয়ে ভিডিও বার্তা দেন। গতকাল পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো হয় ওই ভিডিও বার্তা। সেখানে তিনি বলেন, পুলিশের স্থাপনা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সঙ্গে অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছে। পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে।

 

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এর পরই গতকাল বর্তমান আইজিপিকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে ছুটি দেওয়া হয়েছে। তথ্যটি সঠিক নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১০

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১১

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১২

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৪

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৫

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৬

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৭

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৯

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

২০