বাংলা সংবাদ ডেস্ক
১২ অগাস্ট ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্দান্ত সেঞ্চুরিতে নিজের আসল রূপ দেখালেন ‘বেবি এবি’

আক্রমণাত্মক ব্যাটারদের তালিকা করলে নিশ্চিতভাবেই শুরুর দিকেই থাকবেন এবি ডি ভিলিয়ার্স। মাঠের এমন কোনো দিক নেই যেদিকে বলকে আছড়ে ফেলতে পারেন না তিনি। এ জন্যই দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারকে ‘৩৬০ ডিগ্রি’ বলা হয়। ডি ভিলিয়ার্সের মতোই ব্যাটিংটা করেন দেওয়াল্ড ব্রেভিসও।

 

 

 

যাকে ‘বেবি এবি’ নামে চেনে বিশ্ব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন নামের সার্থকতা প্রমাণ করতে পারেননি তিনি। অবশেষ আজ গুরুকে স্মরণ করালেন তিনি। একটা সময় ডি ভিলিয়ার্সের কাছে হাতে-কলমে শিক্ষা নেওয়া ২২ বছর বয়সী ব্যাটার আজ রেকর্ড গড়েছেন।

 

 

 

দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ব্রেভিস। ডারউইনে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ৫৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ৮ ছক্কায়। রেকর্ড সেঞ্চুরিটা আবার তার ক্যারিয়ারের প্রথম। আগের ৮ টি-টোয়েন্টিতে ফিফটিও করতে পারেননি তিনি।

 

 

 

এতদিন প্রোটিয়াদের হয়ে এই রেকর্ডের মালিক ছিলেন ফাফ ডু প্লেসিস। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রানের ইনিংস খেলেন সাবেক অধিনায়ক। দলের হয়ে তো অবশ্যই সঙ্গে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদেশি হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন। আগের সর্বোচ্চ ছিল ভারতের ঋতুরাজ গায়কোয়াড়ের। ২০২৩ সালে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতীয় ব্যাটার।

 

 

 

শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, অস্ট্রেলিয়ার মাটিতেও সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল শেন ওয়াটসনের। ২০১৬ সালে ভারতের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাবেক অলরাউন্ডার। সঙ্গে প্রোটিয়াদের হয়ে সর্বকণিষ্ঠ ব্যাটার হিসেবেও তিন অঙ্ক স্পর্শ করেছেন ব্রেভিস। বেন ডোয়ারশুইসকে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করার দিন তার বয়স ছিল ২২ বছর ১০৫ দিন। যাকে দুইয়ে ঠেলে দিয়েছেন তিনি হচ্ছেন সাবেক ব্যাটার রিচার্ড লেভি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিনে রেকর্ড গড়েছিলেন তিনি। ব্রেভিসের সেঞ্চুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২১৯ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমটিতে ১৭ রানে হেরেছিল প্রোটিয়ারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০