বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ৪:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘তুফান’-এ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা মির্জা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি। বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে।

এদিকে ‘তুফান’ সিনেমায় নাকি একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা। তবে অভিনয় করেননি তিনি। শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘তুফান’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

জানা গেছে যে, ‘তুফান’-এ জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমি। আমাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। সিনোমটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে।

নতুন কাজ প্রসঙ্গে তমা বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেব।

প্রসঙ্গত, চলতি বছরই পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের সঙ্গে দেখা যাবে তমাকে। তার নির্মাণে ‘দুই বন্ধু’নামে একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০