৩ অগাস্ট ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডি ভিলিয়ার্স ম্যাজিক! ফাইনালে সেঞ্চুরি করে একাই জিতলেন সব পুরস্কার

এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকানদের আক্ষেপ বাড়িয়েই দিলেন হয়তো। ৪১ বছর বয়সী এই ব্যাটসম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) যেভাবে খেলেছেন, তাতে দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন—এমন আক্ষেপ বাড়ারই কথা। গতকাল টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইনিংসটিতে চার মেরেছেন ১২টি, ছক্কা ৭টি।

 

 

 

ফাইনালের আগে ডি ভিলিয়ার্স ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও। তাঁর এমন দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস তো শিরোপা জিতেছেই, সেই সঙ্গে প্রায় সব ব্যক্তিগত পুরস্কারও হাতে তুলেছেন ডি ভিলিয়ার্সই।শনিবার রাতে এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়নস ২০ ওভারে করে ৫ উইকেটে ১৯৫। ওপেনার শারজিল খান সর্বোচ্চ ৪৪ বলে ৭৬ রান করেন। অন্যদের মধ্যে উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক করেন ২০ রান।

 

 

 

তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস শুধু হাশিম আমলার উইকেটটিই হারিয়েছে। দ্বিতীয় উইকেটে জেপি ডুমিনির সঙ্গে অবিচ্ছিন্ন ১২৫ রানের জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন ডি ভিলিয়ার্স। ইনিংসের মাঝে হ্যামস্ট্রিংয়ের চোট পেলেও খেলা চালিয়ে গেছেন ‘৩৬০ ডিগ্রি’খ্যাত এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ম্যাচ জিতে নেয় ১৯ বল হাতে রেখে। টুর্নামেন্টে নিজের তৃতীয় সেঞ্চুরিতে শিরোপা জেতানোর পর স্বাভাবিকভাবেই ফাইনাল সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স। তবে এখানেই শেষ নয়, তাঁর হাতে উঠেছে মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারও। অর্থাৎ, এক ম্যাচেই জিতেছেন চারটি পুরস্কার। ফাইনালের একমাত্র ব্যক্তিগত পুরস্কার যেটি অন্য কেউ পেয়েছেন, সেটি হচ্ছে পাকিস্তানের শারজিলের ‘ফ্যান ফ্যাবারিট লিজেন্ড’।

 

 

 

এ ছাড়া টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৩১ রান ও ৩ সেঞ্চুরি করে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন ডি ভিলিয়ার্সই। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস শিরোপা জিতে পেয়েছে ২ লাখ মার্কিন ডলার, রানার্সআপ পাকিস্তান ১ লাখ মার্কিন ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০