বাংলা সংবাদ ডেস্ক
৯ অগাস্ট ২০২৫, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টের স্টেগেনের হাতে আবারো বার্সেলোনার অধিনায়কত্ব

গুঞ্জন ও বিবাদের পর অবশেষে ফের বার্সেলোনার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব ফিরে পেলেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। শুক্রবার ক্লাব ঘোষণা করেছে, জার্মান গোলরক্ষক তার চিকিৎসা রিপোর্ট লা লিগার কাছে পাঠানোর অনুমোদন দিয়েছেন। এর ফলে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। এর আগে তিন মাসের পিঠের অস্ত্রোপচার ও পুনর্বাসনকে কেন্দ্র করে স্টেগেন ও ক্লাবের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

 

 

লা লিগার নিয়ম অনুযায়ী, দীর্ঘস্থায়ী ইনজুরির ক্ষেত্রে খেলোয়াড়কে চার মাস মাঠের বাইরে থাকতে হয়। কিন্তু টের স্টেগেন দাবি করেন, তিন মাসের মধ্যেই তিনি মাঠে ফিরবেন। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার বার্সেলোনা তাকে অস্থায়ীভাবে ক্যাপ্টেনপদ থেকে সরিয়ে দেয়।

 

 

ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছিল, স্টেগেন তার চিকিৎসার তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যার কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ক্লাব আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছিল। তবে দুই পক্ষের আলোচনার মাধ্যমে সোমবার বিষয়টি মীমাংসা হয়। বার্সেলোনা বলেছে, ‘তার চিকিৎসা প্রতিবেদন লা লিগায় পাঠানোর অনুমতি পাওয়ার পর সব শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে এবং তিনি আবারও প্রথম দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।’

 

 

স্টেগেন নিজেও জানান, আমি সর্বোচ্চ সম্মানে ক্লাবের সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলাম এবং দ্রুত প্রয়োজনীয় অনুমোদন দিয়েছি। আমার অস্ত্রোপচার ও পুনরুদ্ধার সম্পূর্ণ ক্লাবের সঙ্গে সমন্বিত ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১০

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১১

আনন্দঘরে বিপুল আনন্দ

১২

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৫

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৬

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৭

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৮

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৯

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

২০