খেলাধুলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন সাকিব আল হাসান

অবশেষে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বলে দিলেন বিদায়। বিশ্বকাপেই শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। সেই সাথে দিয়েছেন টেস্ট ক্রিকেটেও থেমে যাওয়ার ঘোষণা। জানিয়েছেন কিছুদিন পর ঘরের মাঠে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের মায়াও ছাড়বেন তিনি।

 

ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই অবশ্য গুঞ্জন উঠেছিল, এই আসরেই শেষ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন সাকিব। তবে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রায় তিনমাস পর বিষয়টি নিশ্চিত করলেন সাকিব।

 

ফলে বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই হয়ে থাকল সাকিবের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না সাবেক নাম্বার ওয়ান এই অলরাউন্ডারকে। নিজের থেমে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।

 

ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না তিনি। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে চান বলে জানান সাকিব। সাকিব নিজের ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেক দিন আগেই। গত বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন, খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১০

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১১

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১২

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৪

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৭

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৮

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

২০