খেলাধুলা ডেস্ক
৭ অগাস্ট ২০২৪, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জিব্রাল্টার স্প্যানিশ’ বলায় এবার মোরাতা-রদ্রির শাস্তি

জিব্রাল্টার স্প্যানিশ’ বলে ফেঁসে গেলেন স্পেন ফুটবল দলের অধিনায়ক আলভারো মোরাতা ও মিডফিল্ডার রদ্রি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দুজনকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

 

স্পেনের দক্ষিণে ভূমধ্যসাগরের প্রবেশপথে অবস্থিত জিব্রাল্টার যুক্তরাজ্যের ভূমি। গত ১৫ জুলাই স্পেনের ফুটবল দল ইউরো জয়ের উদ্‌যাপনের মধ্যে ‘জিব্রাল্টার ইজ স্প্যানিশ’ বলে স্লোগান ধরেছিলেন মোরাতা ও রদ্রি। দুই স্প্যানিশ ফুটবলার জিব্রাল্টার স্প্যানিশ বলার পর উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিল জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। তাঁদের বিরুদ্ধে ‘সাধারণ প্রতিপালনীয় আচরণ, শোভন আচরণের নীতিমালা ভঙ্গ, খেলাধুলার অনুষ্ঠানকে খেলাবিহীন প্রচারণার কাজে ব্যবহার, এবং ফুটবল, বিশেষ করে উয়েফার সম্মানহানি’ ধারায় অভিযোগ গঠন করে উয়েফা।

 

আজ অভিযোগের নিষ্পত্তি করে মোরাতা ও রদ্রির বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয় মহাদেশীয় ফুটবল কর্তৃপক্ষ। আগামী ৫ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে খেলার কথা আছে স্পেনের। ম্যাচটিতে মোরাতা, রদ্রিরা খেলতে পারবেন না। বর্তমানে রদ্রি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং মোরাতা ইতালিয়ান ক্লাব এসি মিলান নিয়ে ব্যস্ত। ২.৬ বর্গকিলোমিটার আয়তন ও ৩৪ হাজার জনসংখ্যার জিব্রাল্টার ২০০ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের অধীন। ১৭১৩ সালে একটি যুদ্ধের পর ভূখণ্ডটি যুক্তরাজ্যকে হস্তান্তর করে স্পেন। পরবর্তী সময়ে স্পেন জিব্রাল্টারকে ফেরত দিতে বললে সেখানে গণভোটের আয়োজন করা হয়। দুই দফার গণভোটেই জিব্রাল্টারের মানুষ যুক্তরাজ্যের অংশ হয়ে থাকার পক্ষে মত দেয়। জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন ২০১৩ সালে উয়েফার সদস্যপদ লাভ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০