বাংলা সংবাদ ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোপার ফাইনালে মারামারি দেখতে চান না স্কালোনি

সংবাদ সম্মেলনে কোপা আমেরিকার ফাইনাল নিয়েই প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল লিওনেল স্কালোনির। প্রতিপক্ষ কলম্বিয়াকে কীভাবে ধরাশায়ী করা যায়, কিংবা প্রতিপক্ষের শক্তি-দূর্বলতা বুঝে নিজেদের কৌশলে কতটা পরিবর্তন আনা যায় এমন সব প্রশ্নে জন্যই হয়তো বেশ প্রস্তুত ছিলেন আর্জেন্টাইন কোচ।

 

স্কালোনি এসব প্রশ্নের উত্তর যে দেননি তা অবশ্য নয়। তবে ফাইনাল ম্যাচ কেন্দ্রীক প্রশ্নের বাইরে আর্জেন্টাইন কোচকে বেশি উত্তর দিতে হয়েছে উরুগুয়ে-কলম্বিয়ার মধ্যেকার সেমিফাইনাল ম্যাচের মারামারি নিয়ে।

 

কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে উরুগুয়ের খেলোয়াড়দের মারামারির ঘটনার দুই তিন দিন পেরিয়ে গেলেও তার রেশ এখনো রয়ে গেছে। তবে আগামীকাল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচে এমন কিছু ঘটুক তা দেখতে চান না স্কালোনি।
শান্তিপূর্ণভাবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল যেন শেষ হয় এমনটাই আশার করছেন স্কালোনি। তিনি বলেছেন,‘ আশা করছি সমর্থকরা ম্যাচটি উপভোগ করবে।

 

শান্তিপূর্ণভাবে ম্যাচটি শেষ হলে শিরোপা জয়ের আনন্দ পূর্ণতা পাবে।’
সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া ফাইনাল নিশ্চিত করার পর দেখা যায় মাঠে কিছুটা সময় দুই দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে মাঠে যা হয়নি সেটা কিছুক্ষণ পরেই দেখা গেছে গ্যালারিতে। উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের প্রতি আক্রমণাত্মক আচরণ করায় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফরোয়ার্ড দারউইন নুনেজ ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।

 

সেই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে কনমেবল।
উরুগুয়ের দলের প্রতি সমবেদনা জানিয়ে স্কালোনি বলেছেন,‘আমরা খেলোয়াড়দের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করি। কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে খেলোয়াড়দের প্রতিক্রিয়া অনুমান করা কঠিন। আশা করি এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর ঘটবে না। এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিজেদের প্রিয়জনকে দেখাটা সত্যি পীড়াদায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০