বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কীর্তির মুকুটে নতুন পালক যোগ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও

ফুটবলের সবুজ গালিচায় এক নতুন ইতিহাস রচিত হলো ব্রাজিলে। ফ্লুমিনেন্সের ৪৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও পা রাখলেন এক অনন্য মাইলফলকে। তিনি পেশাদার ফুটবলে নিজের ১,৩৯০তম ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিল্টনের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডের সঙ্গে সমতায় পৌঁছে গেলেন।

 

 

শনিবার ব্রাজিলিয়ান সিরি-আ লিগে ফ্লুমিনেন্সের হয়ে ফোর্তালেজাকে ২-১ গোলে হারানোর ম্যাচেই ধরা দিলো এ অর্জন। প্রায় তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ফাবিও খেলেছেন ইউনিয়াও বান্দেইরান্তে (৩০ ম্যাচ), ভাস্কো দা গামা (১৫০), ক্রুজেইরো (৯৭৬) এবং ফ্লুমিনেন্সের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ।

 

 

ফাবিও নিজেই এই কৃতিত্বকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে দেখছেন। ম্যাচ শেষে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। বাবা-মা, পরিবার, বন্ধু, স্ত্রী—সবার প্রতি কৃতজ্ঞ আমি। তবে মাঠে আমার প্রথম দায়িত্ব সতীর্থদের সাহায্য করা। ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব হতো না।’

 

 

ফাবিওর দীর্ঘ যাত্রা শুধু সংখ্যাতেই নয়, অর্জনেও ভরপুর। ক্রুজেইরোর হয়ে দুইবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ, দুইবার কোপা দো ব্রাজিল জিতেছেন তিনি। ফ্লুমিনেন্সে যোগ দেওয়ার পর হাতে উঠেছে কোপা লিবার্তাদোরেস ও রেকোপা সুদামেরিকানা ট্রফি।

 

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও আন্তর্জাতিক ফুটবল ইতিহাস-পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএইচ) উভয়েই শিল্টনের ম্যাচসংখ্যা ১,৩৯০ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে শিল্টন নিজে ১,৩৮৭ দাবি করেন। এ নিয়েও বিতর্ক রয়েছে। তবু তিনি আগেই বলেছিলেন—ফাবিও যদি রেকর্ড ভাঙেন, তিনি সবার আগে অভিনন্দন জানাবেন।

শীর্ষ পাঁচ ফুটবলার (সর্বাধিক ম্যাচ খেলা)

ফাবিও / পিটার শিল্টন – ১,৩৯০**

ক্রিশ্চিয়ানো রোনালদো – ১,২৮৩**

রজেরিও সেনি – ১,২৬৫**

ফ্রান্তিসেক প্লানিচকা – ১,১৮৭**

রেকর্ড ভাঙার দোরগোড়ায়

 

আগামী মঙ্গলবার কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে আমেরিকা দে কালি-র বিপক্ষে মাঠে নামবে ফ্লুমিনেন্স। সেদিনই ফাবিও শিল্টনকে ছাড়িয়ে যাবেন এবং ফুটবল ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে এককভাবে নিজের নাম লেখাবেন।

 

 

৪৪ বছর বয়সেও নিয়মিত প্রথম একাদশে থাকা ফাবিও প্রমাণ করছেন—ফুটবলে বয়স নয়, মানসিক দৃঢ়তাই সবচেয়ে বড় শক্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০