৩ মে ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাজী সালাউদ্দিনকে নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান পরিচালনা পর্ষদের কঠোর সমালোচক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন মানসিকসুস্থতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন উনার চিকিৎসা প্রয়োজন।

বুধবার (৩ মে) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ‘বাবা’ নিয়ে সালাউদ্দিনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল সালাউদ্দিন সাংবাদিকদের বাবা নিয়ে অশালীন কথা বলেছেন। একটা মানুষ কতটা অসুস্থ হলে এ ধরনের কথা বলতে পারে। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। আসলে কাজী সালাউদ্দিন অসুস্থ মানসিকতার মানুষ। তার চিকিৎসা প্রয়োজন।’

সালাউদ্দিনের পদত্যাগের প্রসঙ্গে সুমন বলেন, এ ধরনের অসুস্থ মানুষ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা উচিত না। সে কতটা অসুস্থ আমি নিরুপণ করতে পারব না। তবে নষ্ট যে এ ব্যাপারে আমি নিশ্চিত।

সালাউদ্দিনের ক্ষমা প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘তিনি ক্ষমা তো চেয়েছেন বেঁচে যাওয়ার জন্য। পরিস্থিতি থেকে উৎরায়ে যাওয়ার জন্য এটা তার কৌশল। সাংবাদিকদের বিষয়ে তিনি যে কী ধারণা পোষণ করেন, এটা নিশ্চিত হওয়া গেছে।’

উল্লেখ্য মঙ্গলবার বাফুফে কার্যালয়ে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে সহকর্মীদের সঙ্গে সালাউদ্দিনকে সাংবাদিকদের বাবা-মা নিয়ে কটাক্ষ করতে শোনা যায়।

সালাউদ্দিন বলেছিলেন, ‘সাংবাদিকরা এখানে (বাফুফেতে) ঢুকতে গেলে আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা শর্ত হলো তার বাবার ছবি পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাবার জুতা পরা ছবি থাকতে হবে।’

ব্রিফিংয়ের বক্তব্য মিলিয়ে নেওয়ার সময় সালাউদ্দিনের এই আপত্তিকর মন্তব্য গণমাধ্যমকর্মীরা রেকর্ডারে রেকর্ড করেন।

এরপর এই মন্তব্যের ব্যাখ্যা জানতে সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নাবিলের (সহসভাপতি) সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এটা ঝোক ছিল। সাংবাদিকদের উদ্দেশে এটা বলিনি।’

তাই পরবর্তীতে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে একটি ভিডিও বার্তা দিয়েছেন সালাউদ্দিন। সেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি সবার কাছে ক্ষমা চাই। আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু বলিনি। এটা আমার ব্যক্তিগত আলোচনা ছিল। সেখানে রেকর্ডার ছিল এটা আমি জানতাম না।’

আরও পড়ুনঃ ৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১০

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১১

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৩

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৪

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৫

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৬

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৭

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৮

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৯

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

২০