বাংলা সংবাদ ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমেছে বিপিএলের পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

যথাসময়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আয়োজন নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফারুক আহমেদ। তামিম ইকবালের নেতৃত্বে  বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমানের মতো তারকা ক্রিকেটাররা। যেখানে বিসিবি সভাপতিকে বিপিএলের ড্রাফটে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত তামিমদের আবদার রেখেছেন ফারুক। গত মৌসুমের তুলনায় বিপিএলের এবারের আসরে কমছে ক্রিকেটারদের পারিশ্রমিক। বোর্ডের সূত্র অনুযায়ী, ১৪ই অক্টোবর হতে যাওয়া ড্রাফটে ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। যেখানে একজন ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন। সূত্র অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে। যা আগের বিপিএল আসরগুলোর তুলনায় খানিকটা কম। বিপিএলের গত আসরের হিসেব অনুযায়ী এ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ, ‘এফ’ ১০ লাখ এবং ‘জি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছিলেন। বিপিএলের ড্রাফটের আগে রিটেইন এবং সরাসরি চুক্তিতে ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিদের। আগেই জানা গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না এবারের মৌসুমে। যার ফলে নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী। নতুন দল হিসেবে যুক্ত হওয়ায় প্রাথমিকভাবে ড্রাফটের আগে তিনজন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবেন তারা। এদিকে পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবারও থাকছে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স। একজন সরাসরি চুক্তিতে এবং দুইজন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে বিপিএলের পুরনো ৪ ফ্র্যাঞ্চাইজি। রিটেইন, সরাসরি চুক্তি এবং ড্রাফট মিলে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড়কে দলে নিতে পারবে। বিদেশি ক্রিকেটারদের নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। একই সাথে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় বাড়তি বিদেশি নেয়ার সুযোগ থাকতে পারে ফ্র্যাঞ্চাইজিদের হাতে। এদিকে ড্রাফটের সপ্তাহখানেক বাকি থাকলেও বেশ কয়েকটি দল এখনো পুরো ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০