৬ ডিসেম্বর ২০২২, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবিতাগুচ্ছ

আবুল কালাম আজাদ
দেশমাতাপ্রেম সঙ্গীত

জননী / জন্মভূমি আর প্রিয়াকে, ভালোবাসি সবার থেকে বেশি বেশি
তেত্রিশ দশমিক তিন তিন, গুন তিন
এক’শ ভাগের এক শত ভাগ, সমান সমান প্রতিটা দিন।।

জন্মভূমি স্বর্গ তুমি, তোমার গলায় মণিকা হার
আহার দিয়ে ক্ষুধায় তুমি দিলে আশ্রয় কোলে তোমার
তোমার কাছে আমার আছে কতো যে ঋণ।।

ধর্মে মাতা মর্মে মাতা, জনম আমায় দিয়েছো হায়
তোমার তরে জগত দেখা দিবো এই প্রাণ তুমি সেবায়
তোমার কাছে আমার আছে জনোমে ঋণ।।

সঙ্গী প্রিয়া রঙ্গী প্রিয়া, সুখের দুখের সারথি মোর
সফল আমি তোমায় পেয়ে সদা পাই তাই মনেতে জোর
তোমার তরে আমার বাজে প্রেমেতে বীণ।।

 

রইস রহমান

গীতি কবিতা

সদায় ভাবি লিখব আমি এই জীবনের গান
সবাই শুনে রাখবে মনে ঝর্ণার কলতান
লিখব এই জীবনের গান।
গড়ব একটি সুন্দর সমাজ
নতুন করে সাজাবো আজ
হবো গানের এক মহারাজ
পাবো সেরারই সম্মান, লিখব এই জীবনের গান।
মনে যতো স্বপ্ন আঁকি
ডায়রি করে জমা রাখি
বন্ধু আমায় দিলে ফাঁকি
হবে ভীষণ অভিমান, লিখব এই জীবনের গান।
স্বর বৃত্তে যে লিখব গাঁথা
সাজিয়ে সব মনের ব্যথা
এক জনমের কী ব্যর্থতা
রইস করবে যে সন্ধান, লিখব এই জীবনের গান।
সবাই শুনে রাখবে মনে ঝর্ণার কলতান।

 

দেবাশীষ দাশ

বিজয় মাসে

ডিসেম্বরের বিজয় মাসে
বিজয় কেতন উড়ে,
পত্ পতানি শব্দ যে তার
শুকনো পাতায় বাজে।
আনন্দ আর উৎসবেতে
সবাই বট মূলেতে আসে,
স্মৃতিসৌধ ঢাকা শহর
নূতন রঙে সাজে।
ছোট্টবেলার দিনগুলি সব
স্বপ্নের ঘোরে আসে,
হটাৎ দেখি ঘুমিয়ে আছি
বাংলা মায়ের কোলে।
ব্যস্তময় জীবন আমার
বিদেশ বিভূঁইয়ে,
কিসের নেশায় ঘুরছি
আমি যাযাবরের বেশে।
ডিসেম্বরের বিজয় মাসে
ভাবছি আমি বসে,
কখন আমি যাব ফিরে
আমার মাতৃভূমির দেশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০