১ সেপ্টেম্বর ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের হাতে বিপিএল আয়োজনের দায়িত্ব

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগে জানা গিয়েছিল বিতর্ক এড়াতে বিদেশি ম্যানেজমেন্ট কোম্পানিকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে। যেখানে তিনটি প্রতিষ্ঠানের নাম সামনে এলেও যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি’কে বেছে নিয়েছে বিসিবি। 

 

 

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে বিপিএলের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের খোঁজে বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল বিসিবি। যেখানে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল।

 

 

মাসখানেক আগে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায় তিনটি প্রতিষ্ঠান। সেখান থেকেই বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

 

 

জানা  গেছে, আসন্ন বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের আএমজি কোম্পানি। তিন মৌসুমের চুক্তিতে বিসিবির সঙ্গে যোগ দিচ্ছে আইপিএলেও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করা মার্কিন কোম্পানিটি। অবশ্য আইএমজি তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেও বিসিবির সাথে তাদের কত টাকায় রফা হলো, এই ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ আইএমজি কত অর্থ পাবে? বিসিবিকে কত টাকা দিতে হবে? তা এখনও খোলাসা করা হয়নি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০