২ অগাস্ট ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বরিশালের প্রধান কোচের দায়িত্বে আশরাফুল

ব্যাটে অনেকবারই দলকে পথ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ২০২৩ সালে ব্যাট-প্যাড তুলে রেখে সেই অধ্যায়ের ইতি টানেন বাংলাদেশি কিংবদন্তি। এরপর নাম লেখান কোচিং পেশায়। নেপথ্যের নায়ক হয়ে দলকে পথ দেখানোর। তবে কোচিং পেশায় যোগ দিলেও কখনো পুরো দলের কর্তৃত্ব দেখানোর সুযোগ পাননি আশরাফুল। এবার সেই ক্ষমতা পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এনসিএলের দল বরিশাল বিভাগের হেড কোচ হয়েছেন তিনি। আশরাফুলের কোচ হওয়ার বিষয়টি আজ ২ আগস্ট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

 

 

সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের মালিককে কোচ করার বিষয়ে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, ‘আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি। সে নিজেও ওই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি।’

 

 

 

দেশের অন্য কোচদেরও সামনে বিভিন্ন টুর্নামেন্টে কোচ করার পরিকল্পনা রয়েছে বলে জানান আকরাম। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ারম্যান বলেছেন, ‘তার সঙ্গে বাংলাদেশের হয়ে খেলেছে…সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে ওদের সঙ্গেও আমরা আলাপ-আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, আগ্রহী থাকে, ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এখানে ইনভলভ করব। ওদের থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে।
আট বিভাগকে নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এনসিএলের টুর্নামেন্টটি। কিন্তু শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার। এবার তারই স্থলাভিষিক্ত হচ্ছেন আশরাফুল। ৪১ বছর বয়সী সাবেক ব্যাটার কোচিং ক্যারিয়ার শুরু করেন বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে। ২০২৪ সালে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটির সহকারী কোচ ছিলেন। এবারও রাইডার্সের হয়ে একই পদে ছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০