বাংলা সংবাদ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একই বছরে দুই রমজান: মুসলিম বিশ্বে বিরল ঘটনা

চন্দ্র ও সৌর ক্যালেন্ডারের বিরল সামাঞ্জস্যের কারণে ২০৩০ সালে দুইবার পবিত্র রমজান মাস পাবেন বিভিন্ন দেশের মুসলিমরা। অর্থ্যাৎ, ওই বছরের জানুয়ারিতে রমজান পালনের পর ডিসেম্বরে আবার রমজান মাস শুরু হবে।জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি পণ্ডিতদের মতে, এর কারণ হলো ইসলামি চন্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মধ্যকার পার্থক্য। ইসলামি ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১১ দিন কম হওয়ায় প্রতিবছর রমজান মাস একটু একটু করে এগিয়ে আসে।

 

 

ইসলামি ক্যালেন্ডারের ১৪৫১ হিজরি অনুযায়ী, ২০৩০ সালে রমজান মাস শুরু হবে ৫ জানুয়ারি। সে হিসেবে ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হবে ২৬ ডিসেম্বর। অর্থ্যাৎ, ১৪৫২ হিজরির রমজান মাসের ৬ দিন ২০৩০ সালে পড়বে।

 

 

সারা বিশ্বে প্রচলিত গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জি তৈরি হয়েছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ওপর ভিত্তি করে। অন্যদিকে ইসলামি ক্যালেন্ডার চাঁদের আবর্তন চক্রের ওপর নির্ভরশীল। একটি চন্দ্র বছর হয় ৩৫৪ দিনের। যা সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন কম। এই পার্থক্যের কারণে সময়ের সঙ্গে সঙ্গে ইসলামি মাসগুলো চারটি ঋতুর মধ্য ঘুরে বেড়ায়।

এর আগে একই গ্রেগরিয়ান বর্ষে দুইবার রমজান মাস পড়েছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর আবার এমনটা ঘটবে ২০৬৩ সালে। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। স্থানীয় জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন, ১৮ জানুয়ারি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে। রজব মাসকে রমজানের প্রস্তুতির সময় হিসেবে ধরা হয়।

 

 

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০