বাংলা সংবাদ ডেস্ক
১২ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আইনপ্রণেতাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং কংগ্রেসের অনুমোদন না থাকায় খোদ রিপাবলিকান পার্টির অনেক সদস্যও উদ্বেগ প্রকাশ করেছেন।

 

প্রতিরক্ষা ব্যয়ের তদারককারী প্রতিনিধি পরিষদ ও সিনেটের ক্ষমতাধর বিভিন্ন উপকমিটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ২০২৭ সালের প্রস্তাবিত সামরিক বাজেট পর্যালোচনায় একের পর এক শুনানি করছে। এই বাজেটে সামরিক খাতের জন্য ঐতিহাসিক দেড় ট্রিলিয়ন ডলারের বরাদ্দ চাওয়া হয়েছে।

 

তবে ধারণা করা হচ্ছে, বাজেট আলোচনার মোড় ঘুরে যাবে যুদ্ধের বর্তমান পরিস্থিতির দিকে। ইরান যুদ্ধ বর্তমানে স্থবির অবস্থায় আটকে আছে বলে মনে করা হচ্ছে। এর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আসন্ন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।

 

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটের রূপরেখা তুলে ধরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সেখানে আরও বেশি ড্রোন, যুদ্ধজাহাজ এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেবেন তারা। ইরানের সঙ্গে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের এসব সমরাস্ত্রের মজুদ বর্তমানে বেশ কমে এসেছে।

 

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ২৯ বিলিয়ন ডলার

পেন্টাগনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে এ পর্যন্ত ২৯ বিলিয়ন (২ হাজার ৯০০ কোটি) ডলার ব্যয় হয়েছে।

 

পেন্টাগনের নিরীক্ষকের দায়িত্বে থাকা জুলস হার্স্ট মার্কিন আইনপ্রণেতাদের বলেছেন, এই ব্যয়ের মাঝে সামরিক সরঞ্জামের মেরামত, প্রতিস্থাপন এবং যুদ্ধ পরিচালনার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসের শেষের দিকে দেওয়া হিসাবের তুলনায় যুদ্ধের খরচ বর্তমানে ৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

 

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০