৯ জুলাই ২০২৪, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ‘নতুন হুমকি’ শ্যাফেলবার্গ!

আলফোনসো ডেভিসের সঙ্গে জোনাথন ডেভিড আর্জেন্টিনা রক্ষণে ভীতি ছড়িয়েছেন। গ্রুপ পর্বের ম্যাচে দারুণ নৈপুণ্য দেখালেও তার সুফল তুলতে পারেনি কানাডা। কুশীল দুই ফুটবলারের সঙ্গে আলবিসেলেস্তেরাদের রক্ষণের নতুন ভাবনা হতে পারেন জ্যাকব শ্যাফেলবার্গ!

 

বুধবার (১০ জুলাই) ভোরে কোপা আমেরিকার সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। আসরে প্রথমবারের মতো খেলতে এসে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ‘রেডস’ ডাক নামের দলটি। ফুটবলীয় সব মানদণ্ডে পিছিয়ে থাকলেও কানাডাকে আর্জেন্টিনার জন্য হুমকি মনে করা হচ্ছে! প্রথম মিশনে ফাইনালের স্বপ্নে বিভোর কানাডার আক্রমণে রসদ হতে পারেন ২৪ বছর বয়সী উইঙ্গার জ্যাকব শ্যাফেলবার্গ। ম্যাচের আগে কোচকে আস্থা জোগাচ্ছেন মেজর লিগ সকারের ক্লাব নেশভিলে এফসিতে খেলা ফরোয়ার্ড। এ সম্পর্কে জ্যাকব শ্যাফেলবার্গ বলছিলেন, ‘কোচ আমার ওপর আস্থা রাখছেন। তিনি জানেন আমি এমন এক ফুটবলার, যাকে খুব বেশি নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ নিজের দায়িত্ব সম্পর্কে আমি অবগত।’

 

গতিসম্পন্ন এ উইঙ্গার আসরের শুরুর দিকে খেলার খুব বেশি সময় পাননি। আর্জেন্টিনার বিপক্ষে এ ফুটবলারের গতি কাজে লাগাতে পারেন কানাডা কোচ জেসে মার্শ। বেঞ্চে বসে থাকা সম্পর্কে শ্যাফেলবার্গ বলছিলেন, ‘ম্যাচের পুরো ৯০ মিনিট বসে থাকা কঠিন। আমি এখন ৯০ মিনিট খেলার জন্য নিজেকে প্রস্তুত করেছি। সে সুযোগ পেলে নিজেকে নিংড়ে দেব, নিজের গতি দিয়ে দলকে সহায়তা করব।

 

আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ৫৯ মিনিটে তেজন বুকানানের বদলি হিসেবে মাঠে আসেন শ্যাফেলবার্গ। ভেনেজুয়েলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে অনুশীলনে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বুকানান। ভেনেজুয়েলার বিপক্ষে একাদশে সুযোগ পেয়েই কাজে লাগান এ ফরোয়ার্ড। ১৩ মিনিটে শ্যাফেলবার্গের গোলেই লিড নিয়েছিল কানাডা। পরে সলমন রনদনের গোলে সমতায় আসে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে সেমিফাইনালে উঠে আসে কানাডা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০