নিউজ ডেস্ক
৮ অগাস্ট ২০২৪, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমন্ত্রণ পায়নি এবার ইসরাইল, প্রতিবাদে নাগাসাকির স্মরণসভা বর্জন যুক্তরাষ্ট্রের

নাগাসাকির শান্তি স্মরণসভায় আমন্ত্রণ পাননি ইসরাইলি রাষ্ট্রদূত। এর প্রতিবাদে সভা বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নাগাসাকি পিস পার্কে এ বছরের স্মরণসভা আয়োজন করা হয়েছে।

 

জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহাম এমানুয়েল জানিয়েছেন, তিনি নাগাসাকির সভায় যোগ দেবেন না। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন প্রচার মাধ্যম সিএনএন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে প্রতি বছর শান্তি স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে ১০০টিরও বেশি দেশের কূটনীতিবিদরা এক মিনিট নীরবতা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করবেন।

 

নিরাপত্তাজনিত কারণে ইসরাইলকে এবারের সভা থেকে বাদ রাখা হবে বলে গত সপ্তাহে সাংবাদিকদের জানিয়েছেন নাগাসাকির মেয়র শিরো সুজুকি। নাগাসাকির মেয়র বলেন, ইসরাইলকে বাদ দেওয়ায় কয়েকটি পশ্চিমা দেশ হুশিয়ারি দিয়েছে। তারা বলেছে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তারাও তাদের প্রতিনিধিদের এই সভায় পাঠাতে দ্বিধা বোধ করবেন। ১৯ জুলাই ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষরিত একটি চিঠি নাগাসাকির মেয়রের কাছে আসে। চিঠিতে জানানো হয়, ইসরাইলকে বাদ দেওয়া হলে আমাদের উচ্চ-পদস্থ কর্মকর্তাদের জন্য এই অনুষ্ঠানে যোগ দেওয়া ঝামেলাপূর্ণ হবে।

 

জার্মান দূতাবাস জানিয়েছে, তাদের রাষ্ট্রদূত ক্লেমেনস ফন গেৎজে যোগ দেবেন না। তার বদলে মিনিস্টার কাউন্সিলর যোগ দেবেন। মঙ্গলবার হিরোশিমায় অনুষ্ঠিত স্মরণসভায় ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ কোহেন যোগ দেন। এ সময় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে শ্লোগান দেন। ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের শহর হিরোশিমা ও নাগাসাকিতে বিমান থেকে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এই হামলার পর জাপান নি:শর্ত আত্মসমর্পণ করে এবং কার্যত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। তবে এতে নিহত হন হাজারো মানুষ। পারমাণবিক বোমার তেজষ্ক্রিয়তাজনিত অসুস্থতায় ভুগে পরবর্তী বছরগুলোতেও অসংখ্য মানুষের প্রাণহানি হয়। প্রতি বছর এই দুই শহরে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক অস্ত্র চিরতরে নিষিদ্ধের দাবিতে শান্তি স্মরণসভার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১০

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১১

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১২

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৩

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৪

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৫

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৭

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৮

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৯

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

২০