বাংলা সংবাদ ডেস্ক
১১ জানুয়ারী ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটে এবার সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল

বাংলাদেশের জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। সম্প্রতি ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে তার বোলিং অ্যাকশন নিয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষা করা হয়। তবে সেই পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়েছেন তিনি।

 

এর আগে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে করা প্রথম পরীক্ষাতেও তার বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। পরপর দুই পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকছে। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত প্রতিযোগিতায় বোলিং নিষেধাজ্ঞা বহাল রয়েছে। চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল অনুযায়ী, তার বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। আন্তর্জাতিক ক্রিকেটেও তার বোলিং নিষিদ্ধ থাকবে।

 

বিসিবি আরও জানায়, সফল পুনর্মূল্যায়নের পরই সাকিবের বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এর আগে পর্যন্ত তিনি শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন। সাকিবের এই নিষেধাজ্ঞার ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সম্পূর্ণ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অলরাউন্ডার হিসেবে দলে তার গুরুত্ব অপরিসীম হলেও শুধু ব্যাটার হিসেবে তিনি কতটা কার্যকর হবেন, তা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে।

 

সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব সম্পদ। তবে এই নিষেধাজ্ঞা তার শেষ হতে থাকা ক্যারিয়ারে একটি বড় ধাক্কা। এখন তার লক্ষ্য হবে দ্রুত বোলিং অ্যাকশন শোধরানো এবং নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে আসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০