২ জুন ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানলেন ক্লাসেন

সাত বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন হেনরিখ ক্লাসেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটারের আচমকা অবসরের ঘটনায় বিস্মিত ক্রিকেটবিশ্ব! তবে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে খেলা চালিয়ে যাবেন এই প্রোটিয়া ব্যাটার।

 

 

একই দিনে দুই মারকুটে ব্যাটার ইতি টানলেন নিজেদের ক্যারিয়ারের। সোমবার দুপুরে খবর এলো, ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিকাল হতে না হতেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার ইতি টানার খবর দেন ৩৩ বছর বয়সী ক্লাসেন। এক বিবৃতিতে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এটি আমার জন্য দুঃখের দিন। ভবিষ্যতে আমার ও পরিবারের জন্য যা ভালো হতে পারে, সেই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে গেছে। সত্যিই এটি খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমি এখন পুরোপুরি স্বস্তিতে আছি।’ ২০২৪-এর জানুয়ারিতে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ক্লাসেন। এরপর চলতি বছরের এপ্রিলে ঘোষিত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পেয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। গেলো মার্চে লাহোরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ম্যাচটিই হয়ে রইল এই ডানহাতি ব্যাটারের শেষ ম্যাচ। ওই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে ওয়ানডেতে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার কীর্তি গড়েন ক্লাসেন। সেবার এই মাইলফলক গড়ে তিনি বলেছিলেন, নিজেকে প্রমাণ করতে চান ‘বিশ্বের সেরা ক্রিকেটার’ হিসেবে। সেই ক্লাসেনকেই আর দেখা যাবেনা দক্ষিণ আফ্রিকার জার্সিতে!

 

 

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তার দল সানরাইজার্স হায়দরাবাদ লীগ পর্ব থেকে ছিটকে গেলেও ব্যাট হেসেছে ক্লাসেনের। দলের হয়ে ১৭২.৬৯ স্ট্রাইক রেটে ৪৪.২৭ গড়ে তিনি সাকুল্যে করেছেন ৪৮৭ রান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মৌসুমে নিজের শেষ ম্যাচে খেলেন অপরাজিত ১০৫ রানের ইনিংস। আইপিএলের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকান ৩৭ বলে। দক্ষিণ আফ্রিকাকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলতেও বড় অবদান রাখেন ক্লাসেন। ভারতে অনুষ্ঠিত হওয়া সবশেষ ওয়ানডে বিশ্বকাপে তিনি ৪১.৪৪ গড়ে ১৩৩.২১ স্ট্রাইক রেটে করেন ৩৭৩ রান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৬৭ বলে খেলেন ১০৯ রানের ইনিংস। সেই বিধ্বংসী ব্যাটিংয়ে ক্লাসেনকে পাকিস্তানি সাবেক অধিনায়ক রমিজ রাজা তুলনা করেন মঙ্গলীয় শাসক হালাকু খানের সঙ্গে, যিনি কি না বাগদাদ নগরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য পরিচিত। গত বছর স্বীকৃত সাদা বলের সীমিত ওভারের ক্রিকেটে ১০৫ ছক্কা হাঁকান ক্লাসেন, যা কি না ২০২৪-এর দ্বিতীয় সর্বোচ্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০