১৭ জুন ২০২২, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যান্টিগা টেস্ট: ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজচ্ছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন সফরকারী বাংলাদেশ ছয় ব্যাটার শূন্য রানে থামেন। নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটারদের এমন পারফরমেন্সে হতাশ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে এমন ব্যাটিংয়ের কোন ব্যাখা নেই।
নিজেদের সর্বশেষ টেস্টে শ্রীলংকার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ঘরের মাঠে ঐ টেস্টের দুই ইনিংসের শুরুতে ধস নেমেছিলো টাইগারদের ইনিংসে। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৪ উইকেট হারিয়েছিলো টাইগাররা। দু’বারই দলকে লড়াইয়ে ফেরান মুশফিকুর রহিম ও লিটন দাস।
একই চিত্র কাল দেখা গেল অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্টে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানে ৩, ৪৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দশ ব্যাটারের মধ্যে ছয়জনই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। দলের ব্যাটারদের পারফরমেন্সের কোন ব্যাখা খুঁজে পেলেন না তৃতীয় মেয়াদে অধিনায়ক হওয়া সাকিব।
প্রথম দিনের খেলা শেষে সাকিব বলেন, ‘এই পারফরমেন্সের কোনো ব্যাখ্যা দেখি না। আমার কাছে কোন ব্যাখ্যা নেই। আমি জানি না, অন্য কারো কাছে আছে কি-না। সাধারণত যেটা হয়, এখানে কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করলো না, তাকে বাদ দিয়ে দিলাম।
তিনি আরও বলেন, ‘সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। তুমি পারফর্ম করছো না, বাদ দিয়ে দিলাম। আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দিবে না। আশা করি সেকেন্ড ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন তারা এই ব্যর্থতা থেকে রিকভার করতে পারে। সেই চ্যালেঞ্জটা থাকবে।’
ব্যাটাররা ব্যর্থ হলেও, বোলারদের কারনে প্রথম দিন খুশি সাকিব। প্রথম ১৫ ওভারে মাত্র ১৫ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। আর প্রথম দিন শেষে ৪৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ৯৫ রান করেছে ক্যারিবীয়রা। রান রেট ২এর নীচে।
বোলারদের পারফরমেন্স নিয়ে সাকিব বলেন, ‘আজকের দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। ওগুলো নিলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। সব মিলিয়ে পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বল করেছে। মুস্তাফিজ দারুণ ছিল। নতুন বলে খালেদও অনেক ভালো বল করেছে। এবাদতও সবসময় ভালো বল করছে টেস্টে। তিনজনই ভালো করেছে। পুরো দল এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং চেষ্টা করছে ভালো বোলিং করতে, যেন ব্যাটারদের কাছ থেকে সমর্থন পেতে পারি, যেটা আমরা পাইনি।’
সাকিব আরও বলেন, ‘আমি বলবো যে, পেসাররা একটু দুর্ভাগা ছিলো। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকতো তবে কাল (শুক্রবার) আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো যে হবে না তা বলছি না। তাদের কয়েকজন ব্যাটসম্যান রয়েছে, কালকে এসেও আমাদের একই কাজ করতে হবে। আমাদের বোলারদের চ্যালেঞ্জ হবে কেননা কাল যেহেতু উইকেটটা ভালো হবে, আমরা কতটা গোছালোভাবে বল করতে পারি।’
প্রথম দিন শেষে ম্যাচের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, ‘দলের দুইটা অপশন আছে। আমরা ছেড়ে দিয়ে খেললাম, ওয়েস্ট ইন্ডিজ তাদের মতো যত ইচ্ছা রান করলো। আর আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে শেষ হয়ে গেলো।’
তিনি আরও বলেন, ‘আরেকটা অপশন হচ্ছে, একশ-দেড়শ-দুইশ, এমনকি আড়াইশ রানের মধ্যে তাদের যদি প্রথম ইনিংসে অলআউট করতে পারি। তখন আমরা দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করি, তাহলে শেষ ইনিংসে কি হতে পারে তা আমরা জানি না। প্রতিদিনই নতুন, সেই একটা সুযোগ আমাদের কাছে আছে।’ তথ্য সূত্র বাসস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০