১৮ মার্চ ২০২৩, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগারে

ছবিঃ সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতারের কয়েক ঘণ্টা পর চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠিয়েছে বাংলাদেশের গাজীপুরের আদালত।

মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে আদালতে হাজির করা হলে শনিবার (মার্চ ১৮) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার বলেন, ‘মাহির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর না করে মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় মাহি সাংবাদিকদের বলেন, ‘বিচারক আমার সঙ্গে একবারের জন্যও কথা বলেননি। তিনি একটা কথাও বললেন না। তিনি কেবল চেয়ারে বসলেন এবং উঠে গেলেন। আদালত কিভাবে এক সেকেন্ডে শেষ হতে পারে?’

এর আগে শনিবার সকালে সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর জিএমপি এর গোয়েন্দা বিভাগের সদস্যরা মাহিকে গ্রেপ্তার করেন। একই ফ্লাইটে তার স্বামী রাকিব সরকারের দেশে ফেরার কথা ছিল কিন্তু তিনি ফেরেননি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’র অভিযোগ করেন মাহি ও তার স্বামীরাকিব সরকার। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সেদিন রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে প্রধান আসামি করে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মো. রোকন মিয়া।

আরও পড়ুনঃ কুঁজাবুড়ি: ঐতিহ্যবাহী পুতুল নাটক প্রদর্শনী অনুষ্ঠিত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০