২৯ জানুয়ারী ২০২৩, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীন আমেরিকা যুদ্ধ ২৫ সালে!

ছবি:সংগৃহীত

২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন যুদ্ধে জড়াবে, এমন মন্তব্য করেছেন মার্কিন বিমান বাহিনীর একজন চার তারকার জেনারেল মাইক মিনিহান । তিনি বলেন আগামী দুই বছরের মধ্যে চীনের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ওয়াশিংটন-বেইজিংয়ের দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের মধ্যেই মাইক মিনিহান তার স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ চিঠিতে এই অভিমত তুলে ধরেছেন।

এক লাখ ১০ হাজার সদস্যের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মিনিহান আরও বলেন, আশা করছি বিষয়টি ভুল প্রমাণিত হোক। কিন্তু আমার প্রখর অনুভূতি বলছে, ২০২৫ সালেই লড়বো আমরা।

মিনিহান চিঠিতে আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান উভয়ই ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন করবে। তখন থেকেই প্রস্তুতি নেবে দেশ দুটি। তবে তার এ বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক পর্যালোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন পেন্টাগনের কর্মকর্তারা।

চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, তাইওয়ান উপকূলের আশপাশে সম্প্রতি চীন সামরিক তৎপরতা জোরদার করলেও তা তাইওয়ানে বেইজিংয়ের আগ্রাসন আসন্ন এমন ইঙ্গিত দেয় কিনা, তা নিয়ে সন্দেহ আছে।

উল্লেখ্য, তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক উত্তেজনা বাড়ছে। তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়াতে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে আসছে বেইজিং। তাইপকে সামরিক সহায়তা দিয়ে স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। শি জিনপিং সরকার তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে দাবি করে আসলে প্রত্যাখ্যান করছে তাইপে।

তবে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, এটা একান্তই একজন কমান্ডারের নিজস্ব মতামত। এটা কোন ভাবেই পেন্টাগনের প্রতিনিধিত্ব করে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০