ডেট্রয়েটের এক সৈনিকের উপর গুলির অভিযোগে উঠেছে । অভিযুক্ত ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে মিশিগান পুলিশ । মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ডেট্রয়েট আঞ্চলিক যোগাযোগ কেন্দ্রকে অবহিত করা হয়।
এমএসপি টুইটারে একটি বিবৃতিতে বলেছে,টেরির ১২০০ ব্লকে টহলরত অবস্থায় ছিলেন ওই সৈনিক। পরে একটি সবুজ লেজার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়।
এমএসপি জানিয়েছে, ট্রুপার 2 একটি হেলিকপ্টারে টহলরত ছিল এবংএমএসপি মেট্রো সাউথ পোস্টের সৈন্যরা সাড়া দিয়ে বাড়ির কাছে গিয়েছিলেন।
এদিকে রাজ্য পুলিশ জানিয়েছে,এমন সময় সন্দেহভাজন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে । তখন সেনারা পাল্টা গুলি চালায়।পোস্ট অনুসারে ঘটনাস্থলেই লোকটি মারা যায়। হোমিসাইড টাস্ক ফোর্সের সদস্যরা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তদন্ত করছেন
এমএসপি বলেন এখনো তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষে আরও তথ্য প্রকাশ করা হবে।
সূত্র: ড্রেটয়টে নিউজ
মন্তব্য করুন