১৭ জানুয়ারী ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

সবকিছু ঠিক থাকলে জুনে বাংলাদেশে আসছে বিশ্ব ফুটবলের প্রাণভোমরা লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশে আসার বিষয়টি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আর্জেন্টিনার ঢাকায়আসরা বিষয়টি প্রায় চূড়ান্ত।’ জুনে আসার কথা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফ থেকেই জানানো হয়েছে। এখন বাকি টার্মস অ্যান্ড কন্ডিশনের সমণ্বয়ের।

 

 

সবশেষ ২০১১ সালে মেসির নেতৃত্বে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা। সেবার তাদের সঙ্গী হয়েছিল আফ্রিকান জায়ান্ট নাইজেরিয়া। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি ৩-১ গোলে জিতেছিলেন মেসিরা।

 

 

আবারও লাল-সবুজের দেশে আসতে যাচ্ছেন মেসিরা। এবার তারা বিশ্বচ্যাম্পিয়ন। এরই মধ্যে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসার কথা জেনে গেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তারই পরিপ্রেক্ষিতে প্রীতি ম্যাচ আয়োজনের কথা জানিয়ে দেশটির ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বাফুফে। এবার সেই প্রচেষ্টার ইতিবাচক ফল পাওয়া গেল।

 

 

তখন খরচ হয়েছিল প্রায় ৪০ কোটি টাকা। বর্তমানে আর্জেন্টিনা দল ও মেসিদের ব্রান্ড ভ্যালু বেড়েছে বহুগুণ। তারা এখন বিশ্বচ্যাম্পিয়ন। এবার তাদের আনতে একশ’ কোটি টাকারও বেশি লাগতে পারে।

 

এদিকে, আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়টি শতভাগ নিশ্চিত হলেই ঠিক করা হবে তাদের প্রতিপক্ষ কে হবে। পরে ১২ জুন থেকে ২০ জুনের মধ্যে প্রীতি ম্যাচটি হতে পারে।

 

 

 

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০