৩০ ডিসেম্বর ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেলের মৃত্যুতে ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

 

চির বিদায় নিয়ে চলে গেলন ফুটবল বিশ্বের কিংবদন্তি পেলে।ফুটবলের এই রাজার মৃত্যুতে শোকাহত গোটা ব্রাজিল ।কালো মানিকের জন্য দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার পেলের মৃত্যুর পর ব্রাজিল সরকার রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেয়। এক বিবৃতিতে বলা হয়, ‘কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলের মৃত্যুতে সারাদেশে তিন দিনের আনুষ্ঠানিক শোক ঘোষণা করা হলো।’

দ্য ব্রাজিলিয়ান রিপোর্ট’র প্রতিবেদনে বলা হয়, আজ (শুক্রবার) ব্রাজিল সরকার শোক পালনের দিনক্ষণ নির্ধারণ করে দেবে।

পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ফুটবল রাজার নান্দনিক ফুটবল ক্যারিয়ার স্মরণ করে তিনি বলেন, ‘আমার জীবনের বড় পাওয়া আমি পেলেকে খেলতে দেখেছি। পাচায়েম্বু ও মোরুম্বিতে তাকে জীবন উপভোগ করতে দেখেছি, যা আজকের তরুণ ব্রাজিলিয়ানরা পায়নি। পেলেকে দেখতাম মাঠে দারুণ শো উপহার দিতেন। কারণ যখন সে বল পেতেন, সবসময়ই বিশেষ কিছু করতেন, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।’

সাও পাওলোর গভর্নর অফিসের প্রেস রিলিজে বলা হয়, ‘সবসময়ের শ্রেষ্ঠ অ্যাথলেট ফুটলের রাজা পেলে। একমাত্র তিন বিশ্বকাপ জয়ী তারকা নিজের খেলার মাধ্যমেই মহান প্লেয়ারের তকমা পেয়েছেন।

সাও পাওলোর গভর্নর রদ্রিগো গার্সিয়া বলেন, ‘ব্রাজিল ফুটবলের গৌরবান্বিত অধ্যায়ের অন্যতম সেরা নাম পেলে। মিনাস জেরাইসে জন্ম নিলেও সাও পাওলোর সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০