৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেট্রয়েট যুবকের হাতে টেসলার চাবি ইমপ্লান্ট

টেসলার লোগো। ছবি: ইন্টারনেট।

ব্র্যান্ডন ডালালিকে এখন তার সাথে বাড়ি এবং গাড়ির চাবি আছে কিনা তা নিশ্চিত করার বিষয়ে আলাদাভাবে চিন্তা করার দরকার নেই। করন তিনি যেখানেই যান, সেখানেই তার সাথে চাবি থাকে। কিন্তু কিভাবে?

এজন্য ব্র্যান্ডন সম্প্রতি তার হাতে টেসলার চিপ ইমপ্লান্ট করেন।

টেসলার চিপ যা কী বা চাবি হিসেবে কাজ করে। তিনি টেসলার চিপ ইমপ্লান্টের ভিডিও পোস্ট করার সাথে সাথে ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে।

ইমপ্লান্টে আগ্রহের বিষয়ে জানান যে তিনি একজন প্রযুক্তি অনুরাগী এবং সর্বদা প্রযুক্তির সাথে আপ টু ডেট থাকতে চান। তাই তিনি তার বাম হাতে প্রথম ডিজিটাল কী ইমপ্লান্ট করেছিলেন। যা তিনি তার গৃহের দরজা খুলতে ব্যবহার করেন।

‘হাতে ইমপ্লান্টের জন্য সৃষ্ট ফোলা কমে যাওয়ার পরে আমি আমার বাড়ির সামনে এবং পিছনের দরজা খুলতে সক্ষম হয়েছি। এটি দিয়ে আমি এখন লোকেদের কাছাকাছি গিয়ে তাদের ফোন আমার হাতে ট্যাপ করতে পারি এবং তাৎক্ষণিকভাবে আমার পোর্টফোলিও, আমার কোভিড টিকার কার্ডে আমার যোগাযোগের তথ্য স্থানান্তর করতে পারি,’ তিনি বলেন।

ব্র্যান্ডন ডালালি মাইক্রোচিপ ইমপ্লান্টের একটি সোয়াইপ দিয়ে টেসলাকে আনলক করছেন। ছবি: সংগৃহীত।

কিন্তু তিনি এখানেই থামতে চাননি। এই প্রযুক্তির পরবর্তী ধাপে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন।

ব্র্যান্ডন বলেন,’তাই আমি ভেবেছিলাম গাড়ির বা বাড়ির চাবি ছাড়াই যদি আমি আমার বাড়ি থেকে বের হতে পারি তাহলে কতটা ভালো হবে?’

সেই ধারাবাহিকতায় কয়েক সপ্তাহ আগে তিনি তার ডান হাতে দ্বিতীয় চিপ ইমপ্লান্ট করেন।

এটি আসলে টেসলার চাবি যা দিয়ে গাড়ির দরজায় ট্যাপ করে আনলক করা যায় এবং গাড়ি চালু করা যায়। পুরো প্রক্রিয়াটি নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য আপ ব্যবহার করা হয়।

তবে রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ না করেই ব্র্যান্ডন এসব করেছেন বলে জানান।

‘চিপ দুটি দাম পড়বে প্রায় ২০০ ডলার থেকে ৩০০ ডলার এবং ইমপ্লান্টের জন্য খরচ হবে মাত্র ১০০ ডলার। কারণ ইমপ্লান্ট করতে রাজি হবেন এমন স্থানীয় পিয়ার্সিং শপে (উল্কি ও ছিদ্রালঙ্কারের দোকান) যেতে পারেন,’ তিনি বলেন।

ব্র্যান্ডন জানান চিপসের ভিতর তার করা প্রোগ্রামিং এবং কোডিং অ্যাপগুলোকে রাখা হয়েছে। তিনি এবার তাৎক্ষণিকভাবে কোন কিছু পড়ার জন্য শরীরে আরও একটি চিপ ইমপ্লান্ট করতে চান।

‘এটি ব্রেস্ট (স্তন) এর কাছে ইমপ্লান্ট করা হবে। যাতে ফোন ট্যাপ করে সাথে সাথে তাপমাত্রার রিডিং পাওয়া যাবে,’ তিনি বলেন।

ব্র্যান্ডন আশা করছেন তার শরীরে ইমপ্লান্ট করা টেসলা চিপ টেসলার সিইও এলন মাস্কের দৃষ্টি আকর্ষণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০