বাংলা সংবাদ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে এবং বিদেশি সস্তা শ্রমের ওপর নির্ভরতা কমাতে এইচ-১বি ভিসা কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব উঠেছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি গ্রুপ এই ভিসা কার্যক্রম তিন বছরের জন্য সম্পূর্ণ স্থগিত রাখার লক্ষ্যে একটি বিল উত্থাপন করেছে।

 

‘এন্ড এইচ-১বি ভিসা অ্যাবিউজ অ্যাক্ট ২০২৬’ শীর্ষক এই বিলটি উত্থাপন করেন অ্যারিজোনার রিপাবলিকান প্রতিনিধি এলি ক্রেন। তার সঙ্গে আরও সাতজন রিপাবলিকান আইনপ্রণেতা এ বিলে সমর্থন জানিয়েছেন। প্রস্তাবিত বিলে আগামী তিন বছরের জন্য নতুন কোনো এইচ-১বি ভিসা ইস্যু না করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বার্ষিক ভিসার সংখ্যা ৬৫ হাজার থেকে কমিয়ে ২৫ হাজারে নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে।

 

এছাড়া এইচ-১বি ভিসা পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম বার্ষিক বেতন ২ লাখ মার্কিন ডলার নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ভিসাধারীরা তাদের পরিবারের সদস্যদের এইচ-৪ ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে। বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে সর্বোচ্চ বেতনভোগী কর্মীদের অগ্রাধিকার দিয়ে ভিসা প্রদানের প্রস্তাবও রাখা হয়েছে। একই সঙ্গে এইচ-১বি ভিসা থাকা অবস্থায় গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের জন্য আবেদনের সুযোগ বন্ধ করার বিষয়টি বিলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

 

বিলের উদ্যোক্তা এলি ক্রেন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের উচিত বড় কর্পোরেশনগুলোর মুনাফার দিকে না তাকিয়ে সাধারণ নাগরিকদের কর্মসংস্থানের দিকে নজর দেওয়া। তার ভাষায়, এই বিলটি মার্কিন নাগরিকদের অধিকার রক্ষা করবে। বিশেষজ্ঞদের মতে, বিলটি আইনে পরিণত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারত ও বাংলাদেশের আইটি পেশাজীবীরা। বর্তমানে বিপুল সংখ্যক দক্ষ কর্মী এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিসহ বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

 

তবে বিলটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি কার্যকর আইনে পরিণত হতে হলে কংগ্রেস ও সিনেটের দীর্ঘ প্রক্রিয়া অতিক্রম করতে হবে। ফলে তাৎক্ষণিক কোনো পরিবর্তন না এলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে বিদেশি কর্মীদের মধ্যে। প্রযুক্তি খাতের বিশ্লেষকরা মনে করছেন, এত কঠোর নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলো দক্ষ ও মেধাবী কর্মী সংকটে পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে দেশটির প্রযুক্তি শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০