বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্রুত ভিসা ও গ্রিন কার্ড পেতে যুক্তরাষ্ট্রে বাড়ল প্রিমিয়াম প্রসেসিং ফি

যুক্তরাষ্ট্রে দ্রুত সময়ে ভিসা বা গ্রিন কার্ডের সিদ্ধান্ত পেতে আগ্রহী আবেদনকারীদের জন্য নতুন খরচের ঘোষণা দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা U.S. Citizenship and Immigration Services (ইউএসসিআইএস) ১ মার্চ থেকে প্রিমিয়াম প্রসেসিং ফি বৃদ্ধির নতুন নিয়ম কার্যকর করেছে।

 

 

সংস্থাটি জানিয়েছে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখা এবং দীর্ঘদিনের জমে থাকা আবেদন নিষ্পত্তি দ্রুত করার লক্ষ্যেই এই ফি বাড়ানো হয়েছে।

 

 

নতুন নিয়ম অনুযায়ী, এইচ-১বি কাজের ভিসাসহ কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রেও প্রিমিয়াম প্রসেসিং ফি বেড়েছে। অধিকাংশ কর্মসংস্থানভিত্তিক ভিসা ও গ্রিন কার্ড আবেদনের জন্য প্রিমিয়াম প্রসেসিং ফি এখন ২ হাজার ৯৬৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

 

 

প্রিমিয়াম প্রসেসিং ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা সাধারণত ১৫ থেকে ৪৫ দিনের মধ্যে তাদের আবেদনের বিষয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়ার আশা করেন। তবে কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে, এই অতিরিক্ত ফি কেবল দ্রুত পর্যালোচনার সুবিধা দেয়—আবেদন অনুমোদনের নিশ্চয়তা নয়।

 

 

বিশেষজ্ঞদের মতে, নতুন এই ফি বৃদ্ধির ফলে দ্রুত সিদ্ধান্ত পেতে আগ্রহী ভিসা ও গ্রিন কার্ড আবেদনকারীদের খরচ আরও বাড়বে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানের স্টার্লিং হাইটসে সেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেল মাই সুশি অ্যান্ড ক্যাটারিং

নিউইয়র্কে শিশুদের জন্য ১২০ ডলারের খাদ্য সহায়তা

ব্যবসায়ী-পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

১ ডলারের কয়েনে ট্রাম্প, শত বছর পর বদলাল মার্কিন মুদ্রার রীতি

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ

৭৫ দেশের অভিবাসী ভিসায় স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ

মার্কিন প্রশাসনে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব, প্রকাশ্যে নানা মতবিরোধ

এআই জগতের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ টাইমের

I-485, I-765 ও I-539 ফর্মে পরিবর্তন: পুরোনো ফর্মে আবেদন করলে হতে পারে সমস্যা

১০

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১১

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন: সারাহ আলড্রিচ

১২

বোয়িং কেনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

১৩

মানবকল্যাণে দুই মহান বিজ্ঞানী: ব্যারি কমনার ও নরম্যান বোরলগ

১৪

এইচ-১বি ভিসায় ১ লাখ ৩ হাজার ডলারের বেশি অতিরিক্ত ফি প্রস্তাব

১৫

মাদার তেরেসা: মানবতার সেবায় নিবেদিত এক মহাজীবনের গল্প

১৬

এইচ-৪ ভিসাধারীদের ওয়ার্ক পারমিট বাতিলের উদ্যোগ, অনিশ্চয়তায় প্রবাসী পরিবার

১৭

অভিবাসী অভিযানে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা আইসিইর

১৮

বিশেষজ্ঞদের বিচারে ‘নিকৃষ্ট প্রেসিডেন্ট’ নিজেকে সেরা দেখিয়ে ট্রাম্পের চার্ট

১৯

‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক

২০