বাংলা সংবাদ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে লাভ হলো বাংলাদেশের। নিরাপত্তার শঙ্কায় ভারতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তারা না যাওয়ায় কপাল খুলেছে বাংলাদেশের। এশিয়া কাপে খেলার আশা শেষ হয়েও পাকিস্তানের নাম প্রত্যাহারে সুযোগ পেয়েছে বাংলাদেশ।

 

 

গতকাল আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পায় বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ২৯ আগস্ট রাজগিরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচিও আজ প্রকাশিত হয়েছে। তাতে পুল ‘বি’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অপর তিন গ্রুপ সঙ্গী হচ্ছে মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।

 

 

টুর্নামেন্ট শুরুর দিন মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ৩০ আগস্ট প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর শক্তিশালী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর।

 

 

অন্যদিকে এশিয়া কাপে বাংলাদেশের মতো কপাল খুলেছে কাজাখস্তান।

 

 

ওমান নাম প্রত্যাহার করে নেওয়ায় এইচএফ কাপে চতুর্থ হওয়া কাজাখস্তান সুযোগ পেয়েছে। একই টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছিল তৃতীয়। পুল ‘এ’-তে কাজাখস্তানের সঙ্গী চীন, জাপান ও স্বাগতিক ভারত। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তারাই এফআইএইচ হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পাবে। আর পয়েন্ট তালিকার পরের পাঁচ দল বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে। আগামী বছর বিশ্বকাপ হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০