৯ জুলাই ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন হ্যারি ব্রুক

এজবাস্টন টেস্টে ভারতীয়দের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে চূড়ায় হ্যারি ব্রুক। স্বদেশি জো রুটকে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের এই ব্যাটার। একই ম্যাচে রানের জোয়ার বইয়ে ক্যারিয়ারে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।

 

 

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এক ধাপ এগিয়ে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় আছেন ব্রুক। দুইয়ে নেমে গেছেন রুট। আর ব্রুকের চেয়ে তিনি পিছিয়ে আছেন ১৮ পয়েন্টে। গত বছরের ডিসেম্বরে রুটকে সরিয়েই প্রথমবার শীর্ষে উঠেছিলেন ব্রুক। তবে এক সপ্তাহ পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করেন রুট। এজবাস্টন টেস্টে ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে আবারও শীর্ষে উঠে এলেন ২৬ বছর বয়সী ব্রুক। ম্যাচটিতে ভালো করতে পারেননি ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান রুট (২২ ও ৬)।

 

 

ওই ম্যাচ ৩৩৬ রানে জিতে র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে আছেন ভারতের সিরিজে সমতা ফেরানোর নায়ক গিল। গত বছরের সেপ্টেম্বরে তার আগের সেরা অবস্থান ছিল ১৪তম। ভারতের নতুন অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেন ২৩ নম্বরে থেকে। হেডিংলিতে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ২৬৯ ও ১৬১ রান তোলেন গিল। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ক্রিকেটার তিনি। একই টেস্টে ভারতের দ্বিতীয় ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়েন এই ডানহাতি ব্যাটার। এছাড়া আরও অনেক কীর্তি গড়েন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।

 

 

গিলের মতো প্রথমবার শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন জেমি স্মিথ। এজবাস্টনে অপরাজিত ১৮৪ ও ৮৮ রানের ইনিংস খেলে ১৬ ধাপ এগিয়ে ঠিক দশ নম্বরে আছেন ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যান। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। এজবাস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে ছয়টিসহ ম্যাচে ১০ উইকেট নিয়ে ৩৯ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেসার আকাশ দিপ। ৬ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন ভারতের আরেক পেসার মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি।

 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় আগের মতোই আছেন জাসপ্রিত বুমরাহ। এজবাস্টন টেস্টে এই তারকা পেসারকে বিশ্রামে রেখেছিল ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০