৩ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিভারপুল তারকা দিয়োগো জোতা সড়ক দুর্ঘটনায় নিহত

ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। লিভারপুল ও পর্তুগালের অন্যতম সেরা ফরোয়ার্ড দিয়োগো জোতা আর নেই। মাত্র ২৮ বছর বয়সে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তারকা ফুটবলার। দুর্ঘটনায় নিহত হয়েছেন জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন।

 

 

মার্কা ও দ্য সানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পেন সময় রাত সাড়ে ১২টার দিকে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে যায়। স্পেনের কাস্তিলিয়া ই লেওন অঞ্চলের জরুরি সেবা ১-১-২ নম্বরে একাধিক ফোন আসে। দ্রুতই ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। মোম্বুয়ি স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টিম গিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এই হৃদয়বিদারক খবরটি আসে মাত্র দুই সপ্তাহ পর, যখন জোতা তার দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের ছবিতে তাদের তিন সন্তানকেও দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা ছিল, “২২ জুন, ২০২৫। চিরকালের জন্য হ্যাঁ।”

 

 

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। এরপর ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেন। এই সময়ে লিভারপুলকে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগিজ ক্লাব পোর্তো ও উলভসের হয়ে খেলার পর জোতা লিভারপুলে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ক্লপের অধীনে জোতার উত্থান ছিল দারুণ গল্পের মতো। পরবর্তী সময় আর্নে স্লটের অধীনে লিভারপুলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তার এই অকালমৃত্যু লিভারপুল, পর্তুগাল এবং বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

 

ফুটবলবিশ্ব তাকে চিরকাল মনে রাখবে একজন প্রতিভাবান ফরোয়ার্ড এবং এক নিখুঁত পেশাদার হিসেবে। জোতার এই আকস্মিক বিদায় যেন আরও একবার মনে করিয়ে দিল—জীবন কতটা অনিশ্চিত।

শ্রদ্ধা ও ভালোবাসা দিয়োগো জোতা, চিরবিদায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০