২ জুলাই ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?

১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় আশাজাগানিয়া শুরুই বলা যায়। কিন্তু এরপর যা ঘটল, সেটার কোনো ব্যাখ্যা আছে কি?

 

 

১০০ থেকে ১০৫—এই ৫ রান তুলতে ৭ উইকেট খুইয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, ছেলেদের ক্রিকেটে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটে এটাই সবচেয়ে বাজে ব্যাটিং ধস। বিব্রতকর যে রেকর্ড আগে ছিল যুক্তরাষ্ট্রের, ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে পরের ৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল তারা।

 

 

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন আহমেদ। জানালেন এই ব্যাটিং ধসের ব্যাখ্যা নেই তাঁর কাছেও, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে। এটি অনিশ্চয়তার খেলা। তারপরও এটা ভাবনাতে ছিল না।’ পরে আরও যোগ করলেন, ‘১ উইকেটে ১০০ করেছি। সেখান থেকে ১০৭ রানে ৮ উইকেট। এটা আমাদের জন্য খুবই বাজে ছিল। দেখেন, সেট হয়ে যাওয়ার পর জাকের দারুণ খেলেছে। ফিফটি করেছে। স্বীকার করে নিচ্ছি, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।’ তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তাসকিনের, ‘আশা করি, আমরা পরের ম্যাচে ফিরতে পারব। সবাই ভুল থেকে শিক্ষা নেবে।’

 

 

সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০